প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 16 May 2026, 10:31 PM
একমাত্র পরীমণি ছাড়া সবার চেহারাই সার্জারি করা : তমা মির্জা
বর্তমান সময়ের বিনোদন অঙ্গনে সৌন্দর্যচর্চা, কসমেটিক ট্রিটমেন্ট ও অ্যাস্থেটিক পদ্ধতির ব্যবহার নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন অভিনেত্রী তমা মির্জা| সম্প্রতি একটি টেলিভিশন শোতে অংশ নিয়ে তিনি এ বিষয়ে নিজের মতামত তুলে ধরেন| অনুষ্ঠানে কথা বলতে গিয়ে তমা মির্জা দাবি করেন, বর্তমানে যেসব অভিনেত্রীদের সিনেমা মুক্তি পাচ্ছে, তাদের অধিকাংশই কোনো না কোনো অ্যাস্থেটিক ট্রিটমেন্টের মধ্য দিয়ে গেছেন| তবে এ ক্ষেত্রে তিনি অভিনেত্রী পরীমনিকে ব্যতিক্রম হিসেবে উল্লেখ করেন| তমা বলেন, ‘এখন যাদের মুভি রিলিজ হচ্ছে, তারা অধিকাংশই অ্যাস্থেটিক করে| একমাত্র পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা| ও একদম রিয়েল বিউটি|’ নিজের পরিবর্তন নিয়েও অকপটে কথা বলেন এই অভিনেত্রী| তার ভাষায়, ‘পনেরো বছর আগের আমি আর এখনকার আমির মধ্যে পরিবর্তন তো থাকবেই| বয়সের সঙ্গে পরিবর্তন আলাদা বিষয়, কিন্তু কিছু জিনিস বোঝাই যায় পরিবর্তন করা হয়েছে|’ তবে এসব ট্রিটমেন্টকে নেতিবাচকভাবে দেখেন না বলেও জানান তমা মির্জা| তিনি বলেন, ‘আমি মোটেও এর বিপক্ষে নই| আমার খারাপ লাগে তখনই, যখন কেউ বিভিন্ন পদ্ধতির সাহায্য নিয়েও সেটা অ¯^ীকার করে|’ এ সময় তিনি আরও বলেন, শুধু নারীরাই নন, বর্তমানে পুরুষরাও বিভিন্ন সৌন্দর্যবর্ধক ট্রিটমেন্টে আগ্রহী হয়ে উঠছেন| চুল-দাড়ির পরিচর্যা, বোটক্স কিংবা মুখের দাগ দূর করার মতো বিষয়গুলো এখন বেশ সাধারণ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস লিমিটেড কারখানায় আট বছর চাকরি করেছেন শেরপুরের মো. ইপ...
ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং উপকূল আক্রমণকারী দুটি উভচর সেনা...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...
মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...
সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...
মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...