প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 May 2026, 12:12 AM
আদালতের রায়ে উদ্ধার হওয়া ১৯০ শতক জমি বুঝিয়ে দেওয়া হলো মালিককে
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল গ্রামে আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান চালিয়ে ১৯০ শতক ভূমি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দিনব্যাপী উপজেলার দক্ষিণ শশীদল এলাকার খাদেম বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে উদ্ধার হওয়া ভূমি প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। আদালতের পক্ষে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা জজ আদালতের নাজির মো. মুমিনুল ইসলাম। এছাড়া ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।
মামলার রায় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শশীদল ও দক্ষিণ শশীদল মৌজার বিভিন্ন দাগে বাড়ির জায়গা ও জমিসহ ১৯০ শতক ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে খোরশেদ আলম গং ও আবুল হাশেম গংদের মধ্যে বিরোধ চলছিল।
এ ঘটনায় দায়ের হওয়া দেওয়ানি বণ্টন মামলা নং-১৯২/১২-এ বাদী খোরশেদ আলম গং এবং বিবাদী আবুল হাশেম গং ছিলেন। মামলার রায়ে বিরোধপূর্ণ ভূমির মালিকানা খোরশেদ আলম গংদের পক্ষে ঘোষণা করেন আদালত।
পরবর্তীতে কুমিল্লা যুগ্ম জেলা জজ প্রথম আদালতের ডিক্রিধারী মামলা নং-৫/২১-এর রায়ে উক্ত ভূমি প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনার আলোকে বৃহস্পতিবার দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাল নিশান বসিয়ে এবং ঢোল পিটিয়ে সারা এলাকায় স্থানীয়দের অবহিত করা হয়। পরে উদ্ধার হওয়া ভূমি প্রকৃত মালিক খোরশেদ আলম গংদের বুঝিয়ে দেওয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসামগ্রী প্রদান ও সাং...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিনজন ও এজাহারন...
ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার হওয়া এক যুব...
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্...
মোঃ আবদুল আলীম খানব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে এক সোহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হ...
মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্...
আবুল কালাম আজাদ,কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজ...
কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম...
মো. আনোয়ারুল ইসলামজাইকার অর্থায়নে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় চলমান আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সি...