প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 May 2026, 12:10 AM
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৪ আসামি গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত চার পলাতক আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার রামচন্দ্রপুর (উত্তরপাড়া) গ্রামের আবদুল খালেকের ছেলে মো. এরশাদ আলী (২৯), একই গ্রামের মৃত আব্দুর রব্বান মিয়ার ছেলে মো. মাহবুব আলম (৩২), মাধবপুর গ্রামের মৃত হিরন মিয়ার ছেলে ইসমাইল হোসেন, নাগাইশ (গাঙেরপাড়) গ্রামের মৃত লিল মিয়ার ছেলে মো. মোসলেম উদ্দিন (২৮) এবং সাহেবাবাদ গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে মো. রিমন (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদার ও আল-আমিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) আল-নুর আহসান এবং এএসআই মো. মুছা।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মো. এরশাদ আলী, মো. মাহবুব আলম, ইসমাইল হোসেন ও মো. মোসলেম উদ্দিন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি। এছাড়া মো. রিমন একটি নিয়মিত মামলার আসামি।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, বৃহস্পতিবার (১৪ মে) সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হলে আদালত তাঁদের জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ
কানাডা থেকে দেলোয়ার জাহিদের সঞ্চালনায় স্মরণ সভা:অধ্যাপক আব্দুল ওহাবকে তৃণমূল সাংবাদিকতার একজন নিবেদি...
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...