প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 4 May 2026, 8:28 PM
জাস্টিন বিবার-বিটিএসকে পেছনে ফেলে দাপট দেখাচ্ছেন মাইকেল জ্যাকসন
বর্তমান সময়ের সব জনপ্রিয় ও ভাইরাল গানকে পেছনে ফেলে বিশ^ সংগীতের শীর্ষ তালিকায় দাপট দেখাচ্ছেন ‘কিং অফ পপ’ মাইকেল জ্যাকসন| চার দশক আগে মুক্তি পাওয়া তার কালজয়ী গানগুলো এখন স্পটিফাই গ্লোবাল চার্টের সেরা গানগুলোর সঙ্গে পাল্লা দিচ্ছে| স্পটিফাইয়ের সবশেষ তথ্য অনুযায়ী, জ্যাকসনের দুটি জনপ্রিয় গান এখন তাদের স্ট্রিমিংয়ের তালিকার সেরা ১৫-এর মধ্যে অবস্থান করছে| জ্যাকসনের এই গানের স্ট্রিম সংখ্যা বলা যায় হঠাৎ করেই বেড়েছে; গত কয়েক দিন ধরে এটি ধারাবাহিকভাবে ওপরের দিকে উঠছিল| স্পটিফাই গ্লোবাল টপ চার্টের আপডেট বলছে, পপ সম্রাটের ‘বিলি জিন’ গানটি এখন তালিকার ৫ ন¤^রে উঠে এসেছে| গত সপ্তাহজুড়ে গানটি ২ কোটি ৮৫ লাখ ৯ হাজারেরও বেশিবার স্ট্রিম করা হয়েছে| অন্যদিকে তার আরেক জনপ্রিয় গান ‘বিট ইট’ ২ কোটি ২১ লাখ ৪৯ হাজারের বেশি স্ট্রিম নিয়ে তালিকার ১৫ ন¤^রে রয়েছে| জাস্টিন বিবার, বিটিএস এবং ওলিভিয়া রদ্রিগোর মতো বর্তমান সময়ের জনপ্রিয় তারকাদের গানের সঙ্গে পাল্লা দিয়ে আশির দশকের গানের এই অভাবনীয় সাফল্য সংগীত বিশে^ নতুন আলোচনার জন্ম দিয়েছে| সম্প্রতি মুক্তি পাওয়া মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ এই জনপ্রিয়তার পালে নতুন হাওয়া দিয়েছে বলে মনে করা হচ্ছে| সিনেমাটি মুক্তির পর থেকে বিশ^জুড়ে তার গানের শ্রোতা সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে| শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই তার গানের স্ট্রিমিং বেড়েছে প্রায় ৯৫ শতাংশ| পুরনো ভক্তদের পাশাপাশি নতুন প্রজন্মের শ্রোতারাও সিনেমাটির সুবাদে জ্যাকসনের ক্ল্যাসিক গানগুলোর দিকে ঝুঁকছেন| যা প্রমাণ করছে, সময়ের পরিবর্তন হলেও মাইকেল জ্যাকসনের গানের আবেদন এখনো অমলিন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
আয়েশা আক্তারডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বং...
কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিম...
কুমিল্লা জেলা সংবাদদাতাজনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী কুমিল্লায় জেলা পর্যায়ের ব...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন প...
বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ...
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচ...
ফারুক আজমজাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের যাচাই বাছাইয়ে কুম...
বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
২৬/০৮/২০২৬ তারিখে বাঙ্গরা বাজার থানা এলাকায় পুলিশের অভিযানে কোরবানপুর সাকিনের কুখ্যাত মাদক ব্যবসায়...