প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 May 2026, 8:37 AM
ঘুমন্ত বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে ধানকাটা শ্রমিকরা
সোহেল রানা, চান্দিনা
কুমিল্লার চান্দিনায় ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা পর নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটে নেওয়ার অভিযোগ উঠেছে হাট থেকে ভাড়া করে আনা ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে।
রবিবার (৩ মে) সকালে চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামের নিজ বাড়ি থেকে ৬৮ বছর বয়সী ছমীরণ বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি স্থানীয় বাসিন্দা আবদুল বাতেন মোল্লার স্ত্রী।
স্থানীয়রা জানান, গত ২৭ এপ্রিল বিকেলে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার শ্রমিকের হাট থেকে চারজন শ্রমিক ভাড়া করে আনা হয় ধান কাটার জন্য। প্রথম থেকেই তাদের পরিচয় অজানা ছিল। শনিবার এক শ্রমিক পরিবারের একটি মোবাইল ফোন নিয়ে উধাও হয়ে গেলে সন্দেহ তৈরি হলেও বিষয়টি গুরুত্ব পায়নি। বরং ওই রাতেই আরও একজন শ্রমিককে কৌশলে দলে যুক্ত করা হয়। বাড়ির মাঝখানের একটি কক্ষে শ্রমিকদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। পাশের কক্ষে ঘুমাতেন ছমীরণ বেগম, আর অপর কক্ষে তার স্বামী বাতেন। সেই সুযোগেই গভীর রাতে ঘটে যায় নৃশংস হত্যাকা-। এটি পরিকল্পিত হত্যাকা- বলে দাবি স্থানীয়দের ।
নিহতের ছেলে বশির মোল্লা জানান, “প্রতিদিনের মতো ভোরে মা নামাজ পড়তে উঠবেনÑএই আশায় ছিলাম। কিন্তু সকালে উঠে দেখি শ্রমিকদের কেউ নেই। পাশের ঘরে গিয়ে দেখি মায়ের হাত-পা বাঁধা, গলায় বিছানার চাদর শক্ত করে প্যাঁচানো। এসময় চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে আসে। ওই শ্রমিকদের কারও নাম-পরিচয় আমাদের জানা নেই। তারা শুধু জানিয়েছিল, তাদের বাড়ি চাঁদপুর ও ঢাকা জেলায়।
স্থানীয় সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন সরকার বলেন, “বাতেন মোল্লা এলাকার স্বচ্ছল মানুষ। তাঁর অনেক সম্পত্তি আছে। প্রতি বছরই বাইরে থেকে শ্রমিক এনে জমির ধান কাটার কাজ করান। কিন্তু এবার সেই শ্রমিকরাই কাল হয়ে দাঁড়ালো। প্রায় ৭০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে সকালে তাদের বাড়িতে আসি এবং পুলিশকে খবর দেই।
চান্দিনা থানার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছেÑশ্রমিকরাই এই হত্যার সঙ্গে জড়িত। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পেছনের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। তিনি আরও বলেন অচেনা শ্রমিক নিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। শ্রমিকদের পরিচয়পত্র ও ছবি সংরক্ষণের পরামর্শও দিয়েছে তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
আয়েশা আক্তারডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বং...
কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিম...
কুমিল্লা জেলা সংবাদদাতাজনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী কুমিল্লায় জেলা পর্যায়ের ব...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন প...
বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ...
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচ...
ফারুক আজমজাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের যাচাই বাছাইয়ে কুম...
বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
২৬/০৮/২০২৬ তারিখে বাঙ্গরা বাজার থানা এলাকায় পুলিশের অভিযানে কোরবানপুর সাকিনের কুখ্যাত মাদক ব্যবসায়...