প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jul 2025, 8:29 AM
মুরাদনগরের ভ্রাম্যমান আদালতে লক্ষাধিক টাকা জরিমানা
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগরে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার বিকেলে উপজেলার টনকি ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান।
অভিযানে টনকী বাজারে লাইসেন্সবিহীন ডিসের লাইন সরবরাহকারী প্রতিষ্ঠানকে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে অত্র এলাকায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি হতে মাটি উত্তোলন করার অপরাধে দুই শ্রমিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০- অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালানো অপরাধে এক মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন আইন- ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সহায়তায় ছিলেন বাঙ্গরা বাজার থানা পুলিশ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ
কানাডা থেকে দেলোয়ার জাহিদের সঞ্চালনায় স্মরণ সভা:অধ্যাপক আব্দুল ওহাবকে তৃণমূল সাংবাদিকতার একজন নিবেদি...
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...