প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jul 2025, 8:36 AM
সদর দক্ষিণে লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণের কালিবাজার রাস্তার মাথায় একটি ঘর থেকে তাজুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ জুলাই) বিকাল ৫ টার দিকে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
সূত্রে জানা যায়, চৌয়ারা বাজার সংলগ্ন কালিবাজার রাস্তার মাথায় একটি নার্সারীর ঘরে কয়েক বছর যাবত তাজুল ইসলাম ওরফে তাজু মাল রাত্রি যাপন করছেন। সোমবার দুপুরে আশপাশের লোকজন দুর্গন্ধ পেয়ে ঘরের ভিতর প্রবেশ করে তাজুল ইসলামের অর্ধ গলিত লাশ দেখতে পায়। তাজুল ইসলাম পার্শ্ববর্তী ফুলতলী এলাকার বাসিন্দা। ঘটের ভিতরে লাশ পড়ে থাকার খবরটি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে দু'য়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর মূল রহস্য উদঘাটন করা করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ
কানাডা থেকে দেলোয়ার জাহিদের সঞ্চালনায় স্মরণ সভা:অধ্যাপক আব্দুল ওহাবকে তৃণমূল সাংবাদিকতার একজন নিবেদি...
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...