প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jul 2025, 7:39 AM
চৌদ্দগ্রামে যৌথবাহিনীর অভিযানে গাঁজা ইয়াবাসহ চার মাদক কারবারি আটক
চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশ যৌথভাবে বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও ৩৯৫ পিস ইয়াবা সহ চার মাদক কারবারিকে আটক করেছে। আটককৃতরা হলো: চিহিৃত মাদক ব্যবসায়ী চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের মৃত এরশাদ উল্লাহর ছেলে মো: আব্দুল কুদ্দুস (৪৩), মুন্সীরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের আনা মিয়া ভূঁইয়ার ছেলে মো: মীর হোসেন ভূঁইয়া (৪০), চট্টগ্রাম জেলার মিরসরাই থানার পশ্চিম মিরসরাই গ্রামের সিরাজ মিয়ার ছেলে কামাল উদ্দিন (৪৫) এবং চাঁদপুর জেলার হাইমচর উপজেলার পূর্বচর কৃষ্ণপুর গ্রামের মৃত হাসান সরকারের ছেলে মো: ইয়াছিন (৫০)। রবিবার (০৬ জুলাই) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মো: গুলজার আলম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ছুফুয়া রাস্তার মাথা এলাকার আল-আমিন পেট্রোল পাম্পের দক্ষিণ পাশের ইসলামিয়া ট্রাক হোটেলে যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি গাঁজা সহ এলাকার চিহিৃত ৪ মাদক কারবারিকে আটক করে । এ সময় মাদক বেচাকেনার কাজে ব্যবহৃত ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি বাটন মোবাইল ফোন সহ মাদক বিক্রির নগদ ৮৮ হাজার ৫৪০ টাকা জব্দ করা হয়। আটককৃতদে বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ট্রাক হোটেলগুলোতে রমরমা মাদক ব্যবসা চলছে। এসব হোটেলের মালিকরাই তাদের কর্মচারীদের মাধ্যমে ট্রাক ড্রাইভার-হেলপার সহ এলাকার যুব সমাজের হাতে মরণ নেশা মাদক তুলে দিচ্ছে। বিভিন্ন তথ্য-প্রমাণ ও অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করা সহ আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে ইতিমধ্যেই মাদক বেচাকেনা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। মাদকের বিষয়ে থানা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত, আধুনিক ও বসবাসের উপযোগী নগরী হিসেবে গড়ে তুল...
আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সমস্যা সমাধানে দল-মত, গোষ্ঠী কিংবা ব্যক্...
কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হ...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যে নিষিদ্ধ উপাদান...
সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শি...
কুবি প্রতিনিধিসারাদেশে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্...
তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাক...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে সাতানী ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স মধ্যবর্তী কাঠালিয়া উচ্চ বিদ্যালয় স...
ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তা...