প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jun 2025, 9:11 AM
মনোহরগঞ্জে অপহৃত শিশু রাসেলকে জামালপুর থেকে উদ্ধার, আটক দুই
আবুল কালাম আজাদ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আশিরপাড় আন নূর মাদ্রাসা থেকে গত ২১ জুন সকালে নিখোঁজ হয় সাত বছরের শিশু মোহাম্মদ রাসেল। ঐদিন সকাল ১১টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়।ঐদিন সন্ধ্যায় নিখোঁজ হওয়া শিশুটির মা বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন। এরই প্রেক্ষিতে শনিবার (২৯জুন) রাতে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)দক্ষতা ও চৌকসতায় জামালপুর থেকে শিশু মোহাম্মদ রাসেলকে উদ্ধার করে এবং ২ অপহরণকারীকে গ্রেফতার করে ।গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মোহনপুর গ্রামের মৃত দুলাল হোসেনের ছেলে ইমরান হোসেন ওরপে পাখি (২৫) ও জামালপুর জেলার জামালপুর সদর উপজেলার মৃত ইসমাইল হোসেনের ছেলে সোহেল (৩৬)।
শিশুটির পরিবার ও মনোহরগঞ্জ থানা সূত্রে জানা যায় -প্রতিদিনের মতো গত ২১জুন মাদরাসায় আসে শিশু মোহাম্মদ রাসেল। ঐদিন সকাল ১১টায় এক এক ছন্দবেশী অপহরণকারী রাসেলকে কিছু খাবার কিনে দেওয়ার কথা বলে নিয়ে যায়, অজানা কোন এক জায়গায়। মাদরাসার সিসিটিভির ফুটেজে ধরা পড়ে রাসেলকে অপহরণ করে নিয়ে যাওয়ার দৃশ্য। ২১জুন সন্ধ্যায় রাসেলের মা বাদি হয়ে মনোহরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন। এর পর থেকে মনোহরগঞ্জ থানার পুলিশ তদন্তে নামে বেশ কয়েকটি দলে বিভক্ত হয়ে। অবশেষে মনোহরগঞ্জ থানা পুলিশের নিরলস প্রচেষ্টায় ২৮ জুন রাত ৯টা ৩০ মিনিটে জামালপুর থেকে অপহরণকারীদের হেফাজত থাকা রাসেলকে জীবিত উদ্ধার করেন এবং ২ অপহরণকারীকে আটক করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মোহনপুর গ্রামের মৃত দুলাল হোসেনের ছেলে ইমরান হোসেন ওরপে পাখি (২৫) ও জামালপুর জেলার জামালপুর সদর উপজেলার মৃত ইসমাইল হোসেনের ছেলে সোহেল (৩৬)। পরে তাদেরকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)বিপুল চন্দ্র দে জানান, গত ২১জুন তারিখে আশীরপাড় আন নুর নুরানি মাদ্রাসা থেকে রাসেল (৭) নামের একটি শিশু অপহরণ হয়। উক্ত ঘটনায় মনোরমগঞ্জ থানায় অজ্ঞতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ মামলার অজু করা হয়। উক্ত অপহৃত ভিকটিমকে জামালপুর জেলার জামালপুর সদর থানার দিকপাইত এলাকা থেকে উদ্ধার করা হয় এবং মূল অপহরণকারী সহ দুজন আসামি গ্রেফতার করা হয় ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ
বাংলাদেশকে ধ্বংসস্তূপ ‘উপহার’ দিয়েছেন স্টার্ক। ম্যাকাইয়ে একে একে সবাই ফিরলেন। লাঞ্চে যাওয়ার সময় শেষ...
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান...
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি নিষেধাজ্ঞার পদক্ষেপ চীন প্রত্যাখ্যান করেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ...
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনেই...
মাহফুজ নান্টু, কুমিল্লা। মাদকের বিরুদ্ধে কুমিল্লায় সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। জেলার বি...
ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মিশনকে (৩৩) গ্র...
৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভা...
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এটিএম...
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্...
কুবি প্রতিনিধি :গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরক...