প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jun 2025, 9:09 AM
মুরাদনগরের ঘটনায় ওসির প্রত্যাহার চায় বিএনপি
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মুরাদনগর উপজেলা বিএনপি। কুমিল্লা নগরের একটি কমিউনিটি সেন্টাওে রবিবার বিকালে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় মুরাদনগর থানার ওসির প্রত্যাহার চান বিএনপি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগ আত্মগোপনে চলে যায়। স্থানীয় ওসি ও একজন উপদেষ্টার বাবার পৃষ্ঠপোষকতায় তারা আবার মাঠে সক্রিয় হয়েছে। আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা না হলে ফজর আলী এমন বর্বর ঘটনা ঘটাতে পারতেন না। আমরা স্থানীয় ওসির প্রত্যাহার চাই। যুবলীগ নেতা আরিফ ওসি জাহিদুর রহমানের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে এটি বিএনপির কর্মকা- বলে প্রচার করে। আমাদের ধারণা, ওসি ও যুবলীগ নেতা আরিফ মিলে অপপ্রচার চালিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের খেপিয়ে দেশকে অস্থিতিশীলের চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, মুরাদনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল দেবনাথ, সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর, উপজেলা মহিলা দলের আহ্বায়ক কাজী তাহমিনা আক্তার ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন রায়হান প্রমুখ।
এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য চেষ্টা করে মেবাইল ফোনে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমানকে পাওয়া যায়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ
বাংলাদেশকে ধ্বংসস্তূপ ‘উপহার’ দিয়েছেন স্টার্ক। ম্যাকাইয়ে একে একে সবাই ফিরলেন। লাঞ্চে যাওয়ার সময় শেষ...
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান...
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি নিষেধাজ্ঞার পদক্ষেপ চীন প্রত্যাখ্যান করেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ...
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনেই...
মাহফুজ নান্টু, কুমিল্লা। মাদকের বিরুদ্ধে কুমিল্লায় সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। জেলার বি...
ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মিশনকে (৩৩) গ্র...
৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভা...
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এটিএম...
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্...
কুবি প্রতিনিধি :গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরক...