...
শিরোনাম
স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ ⁜ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান নয়: চীন ⁜ কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনেই ৯৩ গ্রেফতার ⁜ ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার ⁜ ৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এটিএম মাসুম ⁜ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্ছা ⁜ মুরাদনগরে মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড ⁜ ব্রাহ্মণপাড়ায় লাল শাপলায় রঙিন পুকুর, দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা ⁜ মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ⁜ বাঙ্গরায় মাদক সেবনরত অবস্থায় ৫ জন গ্রেপ্তার। ⁜ কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর লাগামহীন অপরাধচক্র ⁜ লালমাইয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় গোল্ডেন বেবী কেয়ার একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ ⁜ নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার ⁜ মন্ত্রিসভায় রদবদলে কে কোন মন্ত্রণালয় পেলেন ⁜ নাঙ্গলকোটের তিন কৃতী সন্তান এনসিপির কুমিল্লা দক্ষিণ জেলা কমিটিতে ⁜ শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ⁜ ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও ⁜ ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন ⁜ ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jun 2025, 7:18 AM

...
মুরাদনগরে ধর্ষণের ঘটনার প্রতিবাদে কুবিতে মানববন্ধন News Image

কুবি প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রতিবাদ বিক্ষোভ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সনাতনী সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (২৯ জুন) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধনটি করা হয়।

মানববন্ধনে 'অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন' 'ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন', 'আছিয়া থেকে নন্দিনী, বিচার হতে দেখিনি', 'এক দফা এক দাবি, ধর্ষকের ফাঁসি চাই', 'লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে', 'বিচার বিচার বিচার চাই, ধর্ষকের বিচার চাই', 'আমার বোন ধর্ষিতা কেন, প্রশাসন জবাব চাই', 'তুমি কে আমি কে, ধর্ষিতা ধর্ষিতা' ইত্যাদি স্লোগান দেয় শিক্ষার্থীরা।

এসময় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অন্তু দাশ বলেন, 'ধর্ষণের বিরুদ্ধে আমাদের ফোকাসটা এমন যে, যখন ধর্ষণ হয়, তখন আমরা ধর্ষককে দলীয় প্রেক্ষাপটে চিন্তা করতে বসে থাকি। আওয়ামী লীগ বলে, 'এটা বিএনপির লোক', 'এটা ছাত্রদলের লোক', অন্যকেউ বলে 'এটা ছাত্রলীগের লোক', 'এটা জামাত-শিবিরের লোক' কেন? আমরা ধর্ষককে দেখব ধর্ষকের চোখে। ধর্ষক যে হোক না কেন, তার সর্বোচ্চ শাস্তি হবে। কিন্তু এখন গিয়ে দেখা যায়, সেটাকে নিয়ে কী করা হয়? রাজনৈতিকভাবে সেটার মোড় পরিবর্তনের চেষ্টা করা হয় এবং কোনো একটা দল তাকে বাঁচাতে এগিয়ে আসে। আমরা চাইব, দর্শক যে দলেরই হোক না কেন, তার সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হোক।'

২০১৮-১৯ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী অজয় বর্মণ বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, আজকে কুমিল্লায় যে ধর্ষণ ঘটনা হয়েছে এবং বগুড়ায় যে ধর্ষণ করা হয়েছে, সেই ঘটনা এবং সারা বাংলাদেশে চলমান ধর্ষণসেই ধর্ষণের বিরুদ্ধে আজকে এখানে মানববন্ধন করতেছি। আপনারা জানেন যে কুমিল্লায় যে ন্যাক্কারজনক ঘটনা হয়েছে এবং একটা দুর্ধর্ষ ঘটনা ঘটেছে, ভিডিও করে ভাইরাল করা হয়েছে।এখানে যে ফজর আলীসহ যারা ভিডিও ভাইরাল করেছে, তাদের যথাযথ এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- চাই এবং আমরা দেখেছি বরিশালেও ঠিক সেইমভাবে ঘটনা করা হয়েছে, যেখানে সম্মানহানি করে, রেপ করে, তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। বাংলাদেশে চলমান সব ঘটনার আমরা শাস্তি চাই এবং সবাইকে আহ্বান জানাই, যে সবাই আওয়াজ তুলুন, ধর্ষণের বিরুদ্ধে কথা বলুন।'

২০২১-২২ বর্ষের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের রুবেল বৈরাগী বলেন, 'যে চলমান পরিস্থিতি সেখানে দেখা যাচ্ছে, দেশ বসবাসের অযোগ্য। কারণ, যেখানে একজন মাতা বা একজন মহিলাই বলি, তিনি রুমের মধ্যেই আনসিকিউরড, তাহলে রাস্তাঘাটে কি অবস্থা হতে পারে, সেটা আপনারা বুঝতেই পারছেন।  প্রতিনিয়ত সাম্প্রদায়িকতা, ধর্ষণ ইত্যাদি বেড়ে যাচ্ছে। মানুষের মধ্যে যে মানবিকতা, সেটা দিন দিন নির্মূল হয়ে যাচ্ছে। এই পর্যায় থেকে উত্তরণের একটাই উপায়; সেটা হচ্ছে, তাদেরকে এমন শাস্তির আওতায় আনতে হবে, যাতে পরবর্তীতে এই ধরনের কাজ, ন্যাক্কারজনক কাজ, কেউ করা তো দূরে থাক, যেন চিন্তাও করতে না পারে।'

উল্লেখ্য, গতকাল (শনিবার) রাতে ভুক্তভোগী নারীকে বিবস্ত্র করে মারধরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর নিয়ে সমালোচনা শুরু হয়। ঘটনায় পরবর্তীতে মুরাদনগর থানায় জোরপূর্বক ধর্ষণের অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী। উক্ত ঘটনায় প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেফতার করেছে প্রশাসন।

 



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ
স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ

বাংলাদেশকে ধ্বংসস্তূপ ‘উপহার’ দিয়েছেন স্টার্ক। ম্যাকাইয়ে একে একে সবাই ফিরলেন। লাঞ্চে যাওয়ার সময় শেষ...

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান নয়: চীন
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান...

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি নিষেধাজ্ঞার পদক্ষেপ চীন প্রত্যাখ্যান করেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ...

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান,  একদিনেই  ৯৩ গ্রেফতার
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনেই...

মাহফুজ নান্টু, কুমিল্লা। মাদকের বিরুদ্ধে কুমিল্লায় সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। জেলার বি...

ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার
ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মিশনকে (৩৩) গ্র...

৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এটিএম মাসুম
৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভা...

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এটিএম...

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্ছা
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্...

কুবি প্রতিনিধি :গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ
➤ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান নয়: চীন
➤ কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনেই ৯৩ গ্রেফতার
➤ ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার
➤ ৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এটিএম মাসুম
➤ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্ছা
➤ মুরাদনগরে মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড
➤ ব্রাহ্মণপাড়ায় লাল শাপলায় রঙিন পুকুর, দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা
➤ মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
➤ বাঙ্গরায় মাদক সেবনরত অবস্থায় ৫ জন গ্রেপ্তার।
➤ কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর লাগামহীন অপরাধচক্র
➤ লালমাইয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় গোল্ডেন বেবী কেয়ার একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
➤ নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার
➤ মন্ত্রিসভায় রদবদলে কে কোন মন্ত্রণালয় পেলেন
➤ নাঙ্গলকোটের তিন কৃতী সন্তান এনসিপির কুমিল্লা দক্ষিণ জেলা কমিটিতে
➤ শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
➤ ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও
➤ ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন
➤ ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir