প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jan 2026, 12:18 AM
কুমিল্লায় অনুষ্ঠিত হলো ডা. মোসলেহ উদ্দিন’স গোল্ড মেডেল প্রদান অনুষ্ঠান
আয়েশা আক্তার
কুমিল্লা হাইস্কুলে অনুষ্ঠিত হলো ডা. মোসলেহ উদ্দিন’স গোল্ড মেডেল প্রদান অনুষ্ঠান। রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০ টায় কুমিল্লা হাইস্কুল মাঠ প্রাঙ্গণে সাবেক অধ্যক্ষ ও কুমিল্লা মেডিকেল কলেজের প্রখ্যাত শিক্ষক প্রফেসর ডা. মোসলেহ উদ্দিন আহমেদ (এসএসসি ব্যাচু১৯৭১, কুমিল্লা হাইস্কুল)-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর ড. মো. ছিদ্দিকুর রহমান। বিশেষভাবে সম্মানিত হন ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএু৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী মো. তামিম সিদ্দিক।
কুমিল্লা হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ূন কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ। উক্ত অনুষ্ঠানে কুমিল্লা হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন, যা আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে। অনুষ্ঠানে সর্বোচ্চ সম্মানের সঙ্গে দুইজন প্রবীণ এবং নবীণকে স্বর্ণপদক (গোল্ড মেডেল) প্রদান করা হয়। মেডেল প্রদান অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে এই গৌরবময় মুহূর্তের সাক্ষী হন। এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে অধ্যবসায়, মেধা ও সাফল্যের প্রতি অনুপ্রেরণা জাগাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। এসময় আগত অতিথিগণ তাদের স্কুল জীবনের মধুর সৃতি বর্তমান শিক্ষার্থীদের মাঝে বক্তব্যের মাঝে তুলে ধরেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...