প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 16 Mar 2026, 9:47 PM
প্রায় এক যুগ পর পর্দা শেয়ার করতে যাচ্ছেন চঞ্চল-মোশাররফ
দেশের অভিনয় জগতের দুই অনন্য প্রতিভাবান অভিনেতা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। ছোট পর্দায় তাদের একসঙ্গে দেখা মানেই দর্শকের জন্য অভিনয়ের এক অনন্য উৎসব। তবে বড় পর্দায় এই জনপ্রিয় জুটির উপস্থিতি যেন দীর্ঘদিন ধরেই ছিল অধরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। প্রায় ১২ বছরের বিরতি ভেঙে আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন এই দুই শক্তিমান অভিনেতা। নির্মাতা তানিম নূর-এর নতুন সিনেমা বনলতা এক্সপ্রেস-এ তাদের যুগল উপস্থিতি নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মাঝে তৈরি হয়েছে তুমুল কৌতূহল ও উত্তেজনা। প্রিয় দুই তারকাকে আবার একসঙ্গে বড় পর্দায় দেখার আশায় দিন গুনছেন ভক্তরা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চঞ্চল চৌধুরী বলেন, ‘প্রায় এক যুগ পর আমরা চলচ্চিত্রের পর্দায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করছি। সর্বশেষ কাজ করেছিলাম মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ সিনেমায়। তারপর আর এক যুগের মতো আমাদের বড় পর্দায় কাজ হয়নি। তাই আমার মধ্যে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল।’ চঞ্চল চৌধুরী এই বড় চমকের পেছনের কারিগর হিসেবে পরিচালক তানিম নূরকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘তানিম নূর আমাদের দুজনকে হাজির করেছেন। অবশ্যই এটার জন্য আমি তানিমকে অনেক বড় একটা ধন্যবাদ জানাই।’ সিনেমাটির মূল ভিত্তি কিংবদন্তি কথাশিল্পী হুমায়ূন আহমেদের গল্প। চঞ্চলের কথায়, ‘হুমায়ূন স্যার, উনার গল্পের ও লেখার মধ্যে জাদু আছে এটা আমরা সবাই জানি ও বিশ্বাস করি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো উনার কোনো বই পড়তে গেলে এক লাইন পড়লে পরের লাইন পড়তে ইচ্ছে করে। প্রত্যেক মোমেন্টে চুম্বকের মতো টান অনুভব করা যায়। সেই গল্প থেকে যখন তানিম নূর সিনেমা বানান, তখন বড় ধরণের কিছু একটা ঘটতে চলেছে বলেই আমি আশা করছি।’ সিনেমায় শুধু মোশাররফ-চঞ্চল নন, একঝাঁক তারকা শিল্পীর সমাগম ঘটেছে। বাঁধন, মম, শরীফুল রাজ, শ্যামল মাওলা, সাবিলা নূর ও ইন্তেখাব দীনারের মতো বলিষ্ঠ অভিনয়শিল্পীদের উপস্থিতিকেই এই সিনেমার ‘সবচাইতে বড় চমক’ হিসেবে দেখছেন চঞ্চল চৌধুরী। তার মতে, নিজের জায়গায় প্রত্যেকেই অত্যন্ত শক্তিশালী অভিনেতা, যাদের একই পর্দায় দেখা যাওয়াটা দর্শকদের জন্য বিশেষ উপহার হতে যাচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...
দেবিদ্বারে বন্ধকী জুট মিলের কোটি টাকার যন্ত্রাংশ পাচার...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...