প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jan 2026, 12:20 AM
ভোট ডাকাতি করতে আসলে সকলে প্রতিরোধ করতে হবে-হাসনাত আব্দুল্লাহ
মোঃ আক্তার হোসেন
জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রশাসনের সামনেও যদি ভোট ডাকাতি করতে আসে তাহলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। রোববার (২৫ জানুয়ারি) বিকালে কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ফতেহাবাদ গ্রামে নির্বাচনী পদযাত্রা এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচনে যেন ব্যাংক ডাকাতির মত ভোট ডাকাতি করতে না পারে সে বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। নির্বাচনের দিন রেজাল্ট ঘোষণা পর্যন্ত সকলকে ঐক্য থাকতে হবে এবং রেজাল্ট নিয়ে আমাদের ফিরতে হবে। আগামী নির্বাচনে জাল ভোট ঠেকাতে সকলের উদ্দ্যেশে হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, এবার খেয়াল রাখতে হবে যেন মৃত মানুষগুলো কষ্ট করে ভোট দিতে আসতে না হয়। আগের নির্বাচন গুলোতে তারা অনেক কষ্ট করে এসে ভোট দিতে হতো।
নারী ভোটাদের উদ্দ্যেশে বলেন, আমি আপনাদের সন্তান, নির্বাচনে দাড়াইছি আপনারা আমার জন্য কাজ করবেন। যদি আমাকে সন্তান মনে করেন তাহলে প্রতিদিন কমপক্ষে দশটা ভোট কালেকশন করবেন। শাপলা কলির বিজয়ের জন্য আপনাদের ভোট ও দোয়া চাই।
নির্বাচনী পদযাত্রা উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, খেলাফত মজলিসের প্রার্থী মোঃ মজিবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, এনসিপির দেবিদ্বার উপজেলা যুগ্ম সমস্বয়ক মো. জাহাঙ্গীর আলম, যুবশক্তির কেন্দ্রীয় নেতা নাহিদুল ইসলাম নাহিদ, পৌর জামায়াতের আমীর ফেরদৌস আহম্মেদ, সহকারী সেক্রেটারি মোঃ জাকির হোসেন প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...