প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Mar 2026, 10:41 AM
কুমিল্লা ক্লাবে বরুড়া উপজেলা উন্নয়ন সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
স্টাফ রিপোর্টার
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লাস্থ বরুড়া উপজেলা উন্নয়ন সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। রোববার (২৫ রমজান) কুমিল্লা ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে বরুড়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, রমজান মাস মানবতার শিক্ষা দেয় এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের মাধ্যমে বরুড়া উপজেলার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি আরও দৃঢ় হবে।
সমিতির নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও বরুড়া উপজেলার উন্নয়ন এবং মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
কুমিল্লাস্থ বরুড়া উপজেলা উন্নয়ন সমিতির সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক(মেয়র পদমর্যাদা) মো. শাহ আলম, উপদেষ্টা মো. জুনাব আলী, এডভোকেট খায়রুল এনাম তৌফিক, কাজী নাজমুস সা'দাত, আমীর হোসেন, আবদুল মান্নান, রফিকুল ইসলাম খাঁন, জহিরুল হক প্রমুখ।
অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ, কুমিল্লায় বসবাসরত বরুড়াবাসী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
বেশ কিছুদিন ধরেই আর্জেন্টিনার বিশ^কাপজয়ী ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর দল পরিবর্তন নিয়ে গুঞ্জন চলছিল...
যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে আসছে পাঁচবারের বিশ^চ্যাম্পিয়ন ব্রাজিল| আগামী অক্টোবরে ¯^া...
বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে চূড়া...
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম| মিচেল স্টার্ক, প্যা...
ডারউইনে চালকের আসনে টাইগাররা
ডারউইনে ¯^প্নের মতো শুরুর পর টেস্টের দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে বাংলাদেশ| হাসান-তাসকিনদের আগুনে ব...
জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
এফএনএস বিদেশ: জাপানের পূর্বাঞ্চলে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে| এতে নারি...