প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Mar 2026, 12:20 AM
বুড়িচংয়ে অর্ধশতাধিক অসহায়দের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ
কাজী খোরশেদ আলম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের সদস্য ও বুড়িচং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মহিউদ্দিনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অর্ধশতাধিক অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।
বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মিয়া মোঃ সোহাগ পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ নুরুল হক মাস্টার এবং বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় আরও উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ শাফি, ক্রীড়া ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফয়েজ আহমদ, ব্যবসায়ী মোঃ কাউসার, মোহাম্মদ ইউসুফ, রবিউল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপহার পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...