প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Mar 2026, 12:24 AM
চান্দিনা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
সোহেল রানা, চান্দিনা
কুমিল্লার চান্দিনা প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে চান্দিনা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আতিকুল আলম শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. রুহুল আমিন, চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিক মিয়া।
চান্দিনা প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক কালেরকণ্ঠ প্রতিনিধি ও ‘কুমিল্লার কাগজ’-এর বিশেষ প্রতিবেদক রণবীর ঘোষ কিংকরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, দৈনিক সংবাদ ও ‘কুমিল্লার জমিন’ প্রতিনিধি মাসুমুর রহমান মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ মো. আবু তাহের, চান্দিনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ শাহজাহান সাজু, উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা মিজানুর রহমান, চান্দিনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দেশবার্তা প্রতিনিধি কাজী রাশেদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাওলানা আবুল খায়ের এবং এনসিপি নেতা আবদুল্লাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির, বিএনপি নেতা মো. শাহ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবদুল আহাদ, কর্মপরিষদ সদস্য মো. আবদুর রহমান সরকার, বিশিষ্ট ব্যবসায়ী চন্দন সাহা, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক কেএম জামাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব কামাল মুন্সী, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আবু হানিফ, চান্দিনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি তাহমিদুর রহমান দিদারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া উপস্থিত ছিলেন চান্দিনা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মামুনুর রশিদ সরকার, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি ওসমান গনি, দৈনিক মানবজমিন প্রতিনিধি রকিব উদ্দিন ভূইয়া তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যুগান্তর ও বাংলার আলোড়ন প্রতিনিধি মো. আবদুল বাতেন, অর্থ সম্পাদক ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি মো. শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক ও দৈনিক কালবেলা ও ডাক প্রতিদিন প্রতিনিধি আকিবুল ইসলাম হারেছ, নির্বাহী সদস্য ও দৈনিক ইনকিলাব ও রূপসী বাংলা প্রতিনিধি সোহেল রানা, দৈনিক খোলা কাগজ ও আমার শহর প্রতিনিধি মো. আবু সাঈদ, এশিয়ান টিভি প্রতিনিধি আশিকুর রহমান রাসেল, দৈনিক বাংলাদেশ বুলেটিন ও চ্যানেল এস প্রতিনিধি আলিফ মাহমুদ কায়সার, দৈনিক মাতৃছায়া প্রতিনিধি মো. আবুল কালাম আজাদ, দৈনিক দেশসেবা প্রতিনিধি শহিদুল ইসলাম খোকাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী, চান্দিনা বন্ধু মহল ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং পরে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন অতিথিরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...