প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 16 Mar 2026, 9:46 PM
ইরান যুদ্ধের প্রভাবে তেলের মজুত ছাড়তে শুরু করেছে জাপান
এফএনএস বিদেশ
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান যুদ্ধের কারণে তেলবাহী ট্যাংকার চলাচল ব্যাহত হওয়ায় জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে মজুত থেকে তেল ছাড়তে শুরু করেছে জাপান। দেশটির সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাতে এ তথ্য জানা গেছে। খবর আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রথম ধাপে জাপান বেসরকারি খাতের মজুত থেকে প্রায় ১৫ দিনের জ্বালানি ব্যবহারের সমপরিমাণ তেল বাজারে ছাড়ছে। জাপানে তেল সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কাছে বর্তমানে প্রায় ৭০ দিনের চাহিদা মেটানোর মতো মজুত রয়েছে। এ ছাড়া সরকারের নিজস্ব কৌশলগত মজুতও রয়েছে। মার্চের শেষ দিকে সরকার সেখান থেকেও প্রায় এক মাসের চাহিদা মেটানোর মতো তেল ছাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। জাপানের মোট জরুরি তেল মজুত প্রায় ২৫৪ দিনের চাহিদা পূরণে সক্ষম। এর মধ্যে জাতীয় মজুত ১৪৬ দিন, বেসরকারি খাতের মজুত ১০১ দিন এবং উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে যৌথ মজুত রয়েছে সাত দিনের সমপরিমাণ। সব মিলিয়ে দেশটির মজুতের পরিমাণ প্রায় ৪৭০ মিলিয়ন ব্যারেল। এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জানিয়েছে, এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের দেশগুলো তাৎক্ষণিকভাবে ১০ কোটি ৮৬ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়বে। সংস্থাটির নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল বলেন, ১৬ মার্চ থেকে বাজারে অতিরিক্ত তেলের ‘অভূতপূর্ব’ সরবরাহ শুরু হবে। তবে স্থিতিশীলভাবে তেল সরবরাহ স্বাভাবিক করতে হরমুজ প্রণালি খুলে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...
দেবিদ্বারে বন্ধকী জুট মিলের কোটি টাকার যন্ত্রাংশ পাচার...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...