প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jan 2026, 12:16 AM
দীর্ঘ প্রতীক্ষার পর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মিরপুর সড়কের উন্নয়ন কাজ শুরু
মো. আনোয়ারুল ইসলাম
দীর্ঘ প্রতীক্ষার পর কুমিল্লা-মিরপুর সড়কের ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের অংশে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলা সদরের দক্ষিণ অংশে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সংলগ্ন এলাকা থেকে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা পর্যন্ত ১২ ইঞ্চি আরসিসি ঢালাইয়ের কাজ শুরু হয়। সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। উদ্বোধন অনুষ্ঠানে সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লা অঞ্চলের কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রকৌশলী এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে ইউএনও মাহমুদা জাহান বলেন, এই সড়কটি কুমিল্লা জেলা সদর থেকে ব্রাহ্মণপাড়া সদর ও উপজেলার মিরপুর বাসস্ট্যান্ড হয়ে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে সংযুক্ত একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। উন্নয়ন কাজ সম্পন্ন হলে যানবাহন চলাচল সহজ হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে। এসময় তিনি বলেন, কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পটি শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। নতুন করে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সড়কটি টেকসই হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...