...
শিরোনাম
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন ⁜ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা ⁜ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর ⁜ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার ⁜ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০ ⁜ কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ ⁜ কুবির ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর ⁜ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১৬ গ্রেপ্তার, ১২ কেজি গাঁজা ও অটোরিকশা জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৩ দিনে আক্রান্ত ৩৯ ⁜ প্রান্তিক কৃষকদের সুবিধার্থে চৌদ্দগ্রামে সরকারি অর্থায়নে মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন ⁜ তিতাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার গুণী শিক্ষক নির্বাচিত ⁜ বরুড়ায় আ.লীগ ও তরিকত ২ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান ⁜ বরুড়ায় শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত ⁜ বরুড়ায় তরিকত ফেডারেশনের সদস্য সচিব কালামের বিএনপি তে যোগদান ⁜ সামছুল হক কলেজে নবীন বরণ অনুষ্ঠিত ⁜ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ⁜ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ⁜ ড. রওশন আলম কলেজের শিক্ষার্থীদের পাশে ‘বন্ধু ফাউন্ডেশন’ ⁜ কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী ⁜ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Mar 2026, 12:28 AM

...
দখলদারদের খাল নদী ছেড়ে দিতেই হবে, হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর News Image

মাহফুজ নান্টু

কুমিল্লার লালমাই উপজেলায় ডাকাতিয়া নদীর শাখা খাল খনন কাজের উদ্বোধন করেছেন খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। দেশব্যাপী সরকারের খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে রবিবার দুপুরে ৫৩০০ মিটার দীর্ঘ এই খাল খনন কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, যারা খাল দখল করেছে তারা প্রভাবশালী নয়, বরং অন্যায়কারী ও দুষ্কৃতিকারী। তাদের এসব দখল ছেড়ে দিতেই হবে। এক সময় দেশে দখলের উৎসব চলেছে, সেই সুযোগে অনেকে খাল-নদী দখল করেছেন। এখন সময় এসেছে এসব দখলদারিত্ব থেকে সরে দাঁড়ানোর।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশার আলম ভূঁইয়া, বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম, জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু জানান, উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশাঁরি চর মাঠ থেকে ডাকাতিয়া নদী পর্যন্ত খালটি খননের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) প্রকল্প হাতে নিয়েছে। খালটি খনন হলে ৪২টি গ্রামের প্রায় ২ হাজার ৫০০ কৃষক পরিবার উপকৃত হবে এবং প্রায় ২ হাজার হেক্টর কৃষিজমি জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে।

তিনি আরও জানান, এসব জমি মূলত তিন ফসলি। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে ফসল ক্ষতিগ্রস্ত হয়। খালটি পুনঃখনন করা হলে আবারও এসব জমিতে তিন ফসল উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে।

স্থানীয় কৃষক অলিউল্লাহ বলেন, খালটি খনন হলে আমাদের জন্য বড় উপকার হবে। শুকনো মৌসুমে সেচের পানি পাওয়া যাবে এবং বর্ষায় জমে থাকা পানি দ্রুত নেমে যাবে। তবে খালটি যেন আবার ভরাট না হয় সেদিকে নজর রাখতে হবে।

স্থানীয়রা জানান, আশপাশের বিস্তীর্ণ কৃষিজমি থেকে বর্ষার পানি নিষ্কাশনের একমাত্র পথ এই খালটি। বর্তমানে খালটি ভরাট হয়ে সরু হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে এবং বর্ষা মৌসুমে মাঠে দীর্ঘ সময় পানি জমে থাকে। ফলে প্রায়ই ফসলের ক্ষয়ক্ষতি হয়। খালটি পুনঃখনন করা হলে কৃষকরা উপকৃত হবেন এবং শুষ্ক মৌসুমে সেচের পানিরও বড় উৎস হবে এই খাল। উল্লেখ্য, খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সেচব্যবস্থা উন্নয়ন, মাছ চাষ, হাঁস পালনসহ খালনির্ভর অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অতিরিক্ত বন্যা থেকে সুরক্ষা মিলবে এবং শুষ্ক মৌসুমে কৃষকেরা সেচ সুবিধা পাবেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন

কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...

দাউদকান্দিতে থানায় ঢুকে  ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...

অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...

আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর

মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...

হোমনায় ট্রলার ডুবিতে  একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে  কুমিল্লার হো...

মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...

নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...

কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...

আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
➤ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা
➤ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
➤ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার
➤ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
➤ কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ
➤ কুবির ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর
➤ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১৬ গ্রেপ্তার, ১২ কেজি গাঁজা ও অটোরিকশা জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৩ দিনে আক্রান্ত ৩৯
➤ প্রান্তিক কৃষকদের সুবিধার্থে চৌদ্দগ্রামে সরকারি অর্থায়নে মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন
➤ তিতাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার গুণী শিক্ষক নির্বাচিত
➤ বরুড়ায় আ.লীগ ও তরিকত ২ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান
➤ বরুড়ায় শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
➤ বরুড়ায় তরিকত ফেডারেশনের সদস্য সচিব কালামের বিএনপি তে যোগদান
➤ সামছুল হক কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
➤ প্রকাশিত সংবাদের প্রতিবাদ
➤ প্রকাশিত সংবাদের প্রতিবাদ
➤ ড. রওশন আলম কলেজের শিক্ষার্থীদের পাশে ‘বন্ধু ফাউন্ডেশন’
➤ কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী
➤ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir