প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 May 2025, 1:45 AM
জাতীয় কবির ১২৬ তম জন্মজয়ন্তী কবি তীর্থ দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজন
অশোক বড়ুয়া
সোমবার কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুরে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত স্থানে, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় জাতীয় কর্মসূচির দ্বিতীয় দিনের আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রাকৃতিক ঝড়-বৃষ্টির মাঝেও দৌলতপুরের নজরুল মঞ্চে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় “জাতীয় কবির জন্মবার্ষিকীর প্রতিপাদ্য: '২৪-এর গণঅভ্যুত্থান ও কাজী নজরুলের উত্তরাধিকার" শীর্ষক আলোচনা সভা। এ সময় নজরুল গ্রন্থের মোড়ক উন্মোচন এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার নাজির আহমেদ খান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান। আলোচক হিসেবে বক্তব্য রাখেন নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, প্রফেসর ড. আনোয়ারুল হক, এবং অধ্যাপক ড. ইয়াহিয়া মান্নান। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন নজরুল নিকেতনের আহ্বায়ক মোহাম্মদ সাইফুর রহমান খান, সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, জাতীয় কবির আত্মীয় ও ব্যাংকার মাহবুবুর রহমান মুন্সী এবং নজরুলের নাতি বাবলু আলী খান।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনবদ্য সৃষ্টি তরুণদের ২৪-এর আন্দোলনে অনুপ্রেরণা যুগিয়েছে। তাঁর স্মৃতি বিজড়িত দৌলতপুর এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর অবকাঠামোগত উন্নয়নের অভাবে পর্যটকদের আকর্ষণ করা যাচ্ছে না।”
তিনি আরও জানান, দৌলতপুরে নজরুলের স্মৃতিসমূহ যথাযথভাবে সংরক্ষণ ও সংস্কারের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। প্রথম পর্যায়ে দৃশ্যমান উন্নয়ন কাজের আশ্বাস দিয়ে তিনি বলেন, “এলাকাবাসী ও কবির আত্মীয়স্বজনদের সহযোগিতায় স্মৃতিগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।”
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অন্যান্য অতিথিবৃন্দ জাতীয় কবির স্মৃতিসমূহ পরিদর্শন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলা শিল্পকলা একাডেমি, নজরুল নিকেতন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের শিল্পীবৃন্দ। তাদের পরিবেশনায় ছিল নজরুল সঙ্গীত, আবৃত্তি এবং নৃত্য পরিবেশনা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কুমিল্লায় জেলা পুলিশ ও গ...
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার বাগমারা বাজারে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলি...
বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরি...
কাজী খোরশেদ আলমবুড়িচং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করা...
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অ...
নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন...
কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধ...
ফারুক আজমকুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে ...
বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মুখে তৃপ্তির হাসি নিয়ে ছিন্নমূল মানুষে...