প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jan 2026, 12:11 AM
বুড়িচংয়ে দারুস সালাম মাদানীয়া মাদরাসার সবক ও দোয়া অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, বুড়িচং
বুড়িচং পৌরসভার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠাণ দারুস সালাম মাদানীয়া মাদরাসার সবক ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দারুস সালাম মাদানীয়া মাদরাসার ক্যাম্পাসে গতকাল ১০ জানুয়ারি শনিবার সকাল ১০ টায় এই সব ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। স্বাগত বক্তব্য প্রদান করেন দারুস সালাম মাদানীয়া মাদরাসার অধ্যক্ষ আবু আহমাদ মোহাম্মদ রবিউল ইসলাম।
দারুস সালাম মাদানীয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আবু আব্দিল্লাহ মোহাম্মদ রুহুল আমিন ফকিরের সভাপতিত্বে সবক ও দোয়া অনুষ্ঠাণে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের জয়েন্ট সেক্রেটারি হযরত মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, মুহাদ্দিস হযরত মাওলানা নজমুল হুদা খান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি ও মাদরাসার পরিচালক কাজী খোরশেদ আলম।
দারুস সালাম মাদানীয়া মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ জসিম উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্বারী আবদুর রাজ্জাক, মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মোঃ আবদুর রশিদ, মাওলানা মোঃ মেহেদী হাসান, মোঃ ফরিদ উদ্দিন, মাওলানা মোঃ যোবায়ের হোসাইন, মাওলানা মোঃ জাকির হোসেন, মোঃ জসিম উদ্দিন। এসময় মাদরাসার একাডেমি বিভাগ, হেফজ বিভাগ, নাজেরা বিভাগ ও তাকসীসি বিভাগের ছাত্র-শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...