প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jan 2026, 12:12 AM
চান্দিনায় বাসচাপায় লাইনম্যানের মৃত্যু
সোহেল রানা, চান্দিনা
কুমিল্লার চান্দিনায় বাসচাপায় পিয়াল (২৪) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার চান্দিনা-বাগুর বাস স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিয়াল চান্দিনা উপজেলার মহারং গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় বাস স্টেশনের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় বাসিন্দা কাদের জানান, প্রতিদিনের মতো শনিবার সকালেও পিয়াল বাস স্টেশনে দায়িত্ব পালন করছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্টেশনের লোকজন মরদেহটি তার বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহতের পরিবার মরদেহ নিয়ে যায়। তবে ঘাতক বাসটি শনাক্ত করা সম্ভব হয়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...