প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jan 2026, 12:10 AM
জোনায়েদ সাকি একজন ডায়নামিক লিডার তিনি মন্ত্রী হবেন-খালেক পিএসসি
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর
সাবেক সংসদ সদস্য এমএ খালেক পিএসসি বলেছেন, জোনায়েদ সাকি একজন ডায়নামিক লিডার, তিনি আগামীতে মন্ত্রী হবেন। তার মধ্যে মানুষকে আকৃষ্ট করার সব গুণ রয়েছে। দলের স্বার্থে আমরা তার জন্য কাজ করবো। শনিবার (১০ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে এক সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম. এ খালেক পিএসসি বলেন, বিএনপির জন্য আমার জীবন পর্যন্ত দিতে পারি। এটা একটা আবেগ আর ভালোবাসার নাম। দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়। দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে সাকির পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন। দলীয় স্বার্থে আমরা একযোটে কাজ করে যাবো। দলের নেতা যখন বলে তখন সেই কথা আমি ফেলতে পারি না। আমি প্রত্যাশা করি, জোটের প্রার্থী পাস করলে আমরা ভালো থাকবো। এম. এ খালেক পিএসসির দরজা সব সময় সবার জন্য খোলা থাকবে বলেও জানান তিনি। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপির কোনো প্রার্থী দেয়া হয়নি। আসন সমঝোতায় বিএনপি জোটের প্রার্থী জোনায়েদ সাকিকেই মনোনীত করেছে দল।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...