প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 31 Dec 2025, 10:19 PM
৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ হাজার ৫৬৯ জন
এফএনএস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ হাজার ৫৬৯ জন। এর মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির ৩৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জামায়াতের ২৭৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমার সময়সীমা শেষ হওয়ার পরদিন গত মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও এনআইডি উইং মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সই করা প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ইসির প্রতিবেদন থেকে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি দল প্রার্থী দিয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪৭৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন; বাকিরা রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলভিত্তিক মনোনয়নপত্র জমা দেওয়ার সংখ্যা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-৩৩১। বাংলাদেশ জামায়াতে ইসলামী-২৭৬। ইসলামী আন্দোলন বাংলাদেশ-২৬৮। জাতীয় পার্টি-২২৪। আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-৫৩। গণঅধিকার পরিষদ (জিওপি)-১০৪। খেলাফত মজলিস-৬৮। বাংলাদেশ খেলাফত মজলিস-৯৪। ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ-৪২। লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-২৪। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-৬৫। গণফোরাম-২৩। গণফ্রন্ট-৬। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)-১। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-৩১। জাকের পার্টি-৭। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-৪১। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-৩। বাংলাদেশ খেলাফত আন্দোলন-১১। বাংলাদেশ মুসলিম লীগ-১৪। ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-২৩। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-৫। বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)-৭। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)-২০। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)-৯। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-৮। বাংলাদেশ কংগ্রেস-১৮। বাংলাদেশ সুপ্রিম পার্টি (বি.এস.পি)-২১। জনতার দল-২৩। আমজনতার দল-১৭। বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি)-১। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি-৬। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট-২৭। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-২২। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-২। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-৯। বাংলাদেশ লেবার পার্টি-১৯। বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)-১৩। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-৪৪। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-৩০। বাংলাদেশ জাতীয়তাবাদী মটরশ্রমিক দল-১। স্বতন্ত্র প্রার্থী-৪৭৮। অন্যান্য-১।
নিবন্ধিত যেসব দল ভোটে অংশ নেয়নি, সেগুলোর মধ্যে রয়েছে: জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। বর্তমানে ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় ভোটে নেই দলটি। নির্বাচন সংক্রান্ত সময়সূচি: মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল: ৫-৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তি: ১০-১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২০ জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি, নির্বাচনি প্রচারণা: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত, ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
এফএনএস স্পোর্টস: একসময় ছিল দুই ক্লাবের ¯^াভাবিক লেনদেন| এখন সেটি একমুখী লেনদেনে পরিণত হয়েছে| গত এক দ...
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোত...
এফএনএস স্পোর্টস: ফেরান তোরেসকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে প্যারিস সাঁ-জার্মেই (পিএসজি)| বার্সে...
ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
এফএনএস স্পোর্টস:অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি এখন বাংলাদেশের সামনে| ডারউইন টেস্টের তৃতীয় দ...
ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
এফএনএস বিদেশ : কর্মীদের ডিউটি ও সময়সূচিতে বারবার পরিবর্তনের প্রতিবাদে কেবিন ক্রুদের ধর্মঘটের কারণে ব...
বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান প...
এফএনএস বিদেশ : বেলজিয়ামের একটি নির্মাণস্থলে সংস্কারকাজ করার সময় বিপুল পরিমাণ ¯^র্ণ পাওয়ার পর পুলিশ এ...
রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি
এফএনএস বিদেশ : ভেনেজুয়েলায় গত শুক্রবার রাজনৈতিক বন্দি হিসেবে বিবেচিত আরও ১৩১ জনকে মুক্তি দেওয়া হয়েছে...