প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Dec 2025, 10:20 PM
হাসনাতের রয়েছে ৫০ লাখ টাকার সম্পদ, নেই বাড়ি-গাড়ি
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার নির্বাচনি হলফনামায় নিজের আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ বিবরণ দিয়েছেন। কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যলয়ে জমা দেওয়া হলফনামার তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, তার নামে বাড়ি, গাড়ি, অ্যাপার্টমেন্ট কিংবা ভবন কিছুই নেই। তবে তার বার্ষিক আয় ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। হাতে নগদ অর্থ রেয়েছে ১৩ লাখ ৫০ হাজার টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ২৬ লাখ টাকার সোনা। স্থাবর-অস্থাবর মিলেয়ে তার মোট ৫০ লাখ টাকার সম্পদ রয়েছে। পিতা-মাতা, স্ত্রী ও সন্তান তার আয়ের ওপর নির্ভরশীল বলে হলফনামায় তিনি উল্লেখ করেছেন। হাসনাত আব্দুল্লাহ আরও উল্লেখ করেছেন, এক লাখ টাকার আসবাবপত্র ও ৬৫ হাজার টাকার বিভিন্ন ইলেকট্রনিক পণ্য রয়েছে তার। তার নামে কোথাও কোনো মামলা বা অভিযোগ নেই। তিনিসহ তার পরিবারের কারো নামে ব্যাংক বা আর্থিক কোনো প্রতিষ্ঠানে ঋণ নেই। বর্তমানে তিনি ব্যবসা করছেন বলে হলফনামার পেশা বিবরণীতে উল্লেখ করেছেন। হাসনাত আব্দুল্লাহর শিক্ষাগত যোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি। ২০২৫-২০২৬ অর্থবছরের আয়কর রিটার্নে হাসনাত আব্দুল্লাহ ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা আয় দেখিয়েছেন। আয়কর নথি অনুযায়ী তার দেখানো সম্পদের পরিমাণ ৩১ লাখ ৬৭ হাজার ৬১৯ টাকা। এর বিপরীতে তিনি আয়কর পরিশোধ করেছেন এক লাখ ৫ হাজার ৫৩১ টাকা। হাসনাত আব্দুল্লাহ এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারবারের নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। এই আসনে ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন এবং নারী ভোটার এক লাখ ৯৫ হাজার ৩১৯ জন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...