...
শিরোনাম
কুমিল্লার বেরিবাঁধে চুরি হলো দুই শতাধিক সোলার লাইট, দুর্ভোগে লক্ষাধিক মানুষ ⁜ ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, ১২ জনের বিরুদ্ধে মামলা, ⁜ লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে হোমনায় পাশাপাশি চারটি কবরে দাফন ⁜ গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের চিকিৎসায় কুসিক প্রশাসক টিপু ⁜ কুমিল্লায় বিপুল পরিমাণ নকল ঔষধ ও সারঞ্জাম জব্দ আটক-১ ⁜ কুমিল্লায় ‘সি আর পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার’ এর শুভ উদ্বোধন ⁜ ইউরোপজুড়ে তীব্র তাপদাহ, স্পেনে ৩২৭জনের মৃত্যু ⁜ যুক্তরাষ্ট্রের স্থাপনায় পাল্টা হামলা চালালো ইরান ⁜ ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলায় উত্তেজনা সৃষ্টি ⁜ লড়াই বন্ধে সম্মতি প্রকাশ হিজবুল্লাহ ও ইসরায়েলের ⁜ যেভাবে শেষ ৩২ নিশ্চিত করতে পারে ইরান ⁜ দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স ⁜ বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার ⁜ প্রেম-বিয়ে নিয়ে মুখ খুললেন তটিনী ⁜ সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প ⁜ এ সপ্তাহের ওটিটি ⁜ ইরানকে হারিয়ৈ নকআউটে মিশর ⁜ নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম ⁜ পাশাপাশি চার কবরে মা তিন কন্যা ⁜ বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 31 Dec 2025, 10:17 PM

...
শহীদ জিয়ার কবরের পাশে চিরশায়িত খালেদা জিয়া News Image

রূপসী বাংলা ডেক্স

গত অক্টোবর মাসে কিছুটা শারীরিক সুস্থতা অনুভব করায় জিয়া উদ্যানে স্বামী মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে এসেছিলেন বেগম খালেদা জিয়া। প্রায় আড়াই মাস পর আবারও আসলেন, তবে এবার কফিনবন্দি হয়ে। কে জানতো অক্টোবরের বেগম খালেদা জিয়ার স্বামীর কবর জিয়ারত করার সর্বশেষ সময় ওইটাই। তবে হয়তো বেগম খালেদা জিয়া অনুভব করতে পেরেছিলেন স্বামীর কবরের পাশে শায়িত হওয়া সময় হয়তো এসে গেছে। তিনি আর আসতে পারেননি, তবে এসেছে তাঁর মৃতদেহ। সমগ্র দেশবাসীকে কাঁদিয়ে খালেদা জিয়া চিরবিদায় নিলেন দুনিয়ার সফর থেকে। কবরে শায়িত হওয়ার মধ্যদিয়ে অনন্ত অসীমের যাত্রা শুরু করলেন। আর এরই মধ্যদিয়ে পরিসমাপ্তি ঘটলো অকৃত্রিম দেশপ্রেমি এক জননীর। যিনি বার বার বলেছিলেন আমার অন্যকোন ঠিকানা নেই, বাংলাদেশের মাটিই আমার একমাত্র ঠিকানা। 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে গতকাল বুধবার বিকেলে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ও মানিক মিয়া এভিনিউতে এ যাবৎকালের বিশাল জনসমুদ্রে জানাজা শেষে তাকে রাজধানীর জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি ও তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয় তাঁকে। খালেদা জিয়ার কবরে সবার আগে নামেন বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ হাতে তিনি তার মাকে কবরে চিরনিদ্রায় শায়িত করেন। এদিন বিকেল সোয়া ৪টায় জিয়া উদ্যানে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে শায়িত করার কাজ শুরু হয়। এসময় তারেক রহমানকে কবরে নেমে যেতে দেখা যায়। মাকে কবরে শায়িত করে বিকেল সাড়ে ৪টার কিছুক্ষণ পর তিনি উঠে আসেন। এর আগে গতকাল বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিএনপির শীর্ষ নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে মরদেহ দাফনের জন্য নেওয়া হয় জিয়া উদ্যানে। এ সময় সড়কের দুপাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানান। সেসময় এলাকাজুড়ে শোক ও নীরবতার আবহ বিরাজ করে। 

এদিকে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তাদের সামরিক সচিবরা এ পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে প্রয়াত স্বামী, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।




ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লার বেরিবাঁধে চুরি হলো দুই শতাধিক সোলার লাইট, দুর্ভোগে লক্ষাধিক মানুষ
কুমিল্লার বেরিবাঁধে চুরি হলো দুই শতাধিক সোলার লাইট, দুর্ভোগে...

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সীমান্তবর্তী গোলাবাড়ি থে...

ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, ১২ জনের বিরুদ্ধে মামলা,
ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, ১২ জনের বিরুদ্ধে ম...

মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের বা...

লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে হোমনায় পাশাপাশি চারটি কবরে দাফন
লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে হ...

হোমনা প্রতিনিধিলক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে পাশাপাশি চারটি কবরে দাফন ক...

গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের চিকিৎসায় কুসিক প্রশাসক টিপু
গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের চিকিৎসায় কুসিক প্রশাসক টিপু

নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাঁটাবিল এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্...

কুমিল্লায় বিপুল পরিমাণ নকল ঔষধ ও সারঞ্জাম জব্দ আটক-১
কুমিল্লায় বিপুল পরিমাণ নকল ঔষধ ও সারঞ্জাম জব্দ আটক-১

ফারুক আজমকুমিল্লায় জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে  যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল ও অননুমোদিত ওষু...

কুমিল্লায় ‘সি আর পেইন অ্যান্ড  ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার’ এর শুভ উদ্বোধন
কুমিল্লায় ‘সি আর পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার’...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার ডিসপেন্সারি কাম বাণিজ্যিক ভবনের নিচতলায় অবস্থিত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লার বেরিবাঁধে চুরি হলো দুই শতাধিক সোলার লাইট, দুর্ভোগে লক্ষাধিক মানুষ
➤ ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা যায়নি, ১২ জনের বিরুদ্ধে মামলা,
➤ লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসী হামলায় নিহত মা ও তিন মেয়েকে হোমনায় পাশাপাশি চারটি কবরে দাফন
➤ গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথানের চিকিৎসায় কুসিক প্রশাসক টিপু
➤ কুমিল্লায় বিপুল পরিমাণ নকল ঔষধ ও সারঞ্জাম জব্দ আটক-১
➤ কুমিল্লায় ‘সি আর পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার’ এর শুভ উদ্বোধন
➤ ইউরোপজুড়ে তীব্র তাপদাহ, স্পেনে ৩২৭জনের মৃত্যু
➤ যুক্তরাষ্ট্রের স্থাপনায় পাল্টা হামলা চালালো ইরান
➤ ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলায় উত্তেজনা সৃষ্টি
➤ লড়াই বন্ধে সম্মতি প্রকাশ হিজবুল্লাহ ও ইসরায়েলের
➤ যেভাবে শেষ ৩২ নিশ্চিত করতে পারে ইরান
➤ দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স
➤ বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার
➤ প্রেম-বিয়ে নিয়ে মুখ খুললেন তটিনী
➤ সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প
➤ এ সপ্তাহের ওটিটি
➤ ইরানকে হারিয়ৈ নকআউটে মিশর
➤ নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম
➤ পাশাপাশি চার কবরে মা তিন কন্যা
➤ বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir