প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Dec 2025, 11:28 PM
চৌদ্দগ্রামে বেগম রোকেয়া দিবসে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারীকে সংবর্ধনা
এমরান হোসেন বাপ্পি
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে পাঁচ জয়ীতা পেয়েছেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার-২০২৫ খ্রিস্টাব্দ।’ গত মঙ্গলবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাঁচজন শ্রেষ্ঠ অদম্য নারীর হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নিবাহী অফিসার মো. নূরুল আমিন।
উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা শাহনাজ আক্তারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী, সিনিয়র উপজেলা মৎস কমকর্তা লতিফুর রহমান, মাধ্যমিক শিক্ষা কমকর্তা এ কে এম মীর হোসেন, এনসিপির চৌদ্দগ্রাম উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন মজুমদার, উপজেলা ইউডিএফ কর্মকর্তা ছিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামের সফলতার জন্য মোসা. কহিনুর সুলতানা, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য রাবেয়া বেগম, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্যের জন্য নাছরিন সুলতানা, সফল জননী মোসা. সাহেদা আক্তার ও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের জন্য (সফল নারী উদ্যোক্তা) বিলকিস আরা বেগমকে অদম্য নারী পুরস্কার -২০২৫ প্রদান করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...