প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Dec 2025, 11:27 PM
নবীনগরে বিলিম্বি ফলে প্রচুর বাণিজ্যিক সম্ভাবনা
নবীনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফলের নাম বিলিম্বি। নবীনগরের একটি ঐতিহ্যবাহী টক ফল এটি। রসালো ও মুখরোচক ফলটি তরকারিতে অপূর্ব স্বাদ এনে দেয়। দেশের অন্য কোথাও বিলিম্বি ফল সাধারণত চোখে পড়ে না। তবে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সীমিত আকারে এ ফলের চাষ হয় বলে জানা গেছে। এই ফল দেখতে অনেকটা লম্বা সাইজের টমেটোর মত। রং হালকা সবুজ তবে পাকা অবস্থায় ধারণ করে হলুদ বর্ণ। তেঁতুলের মতো এতোটা কড়া টক নয় এই ফল মাছের তরকারি আর ডালে ব্যবহৃত হয় বেশি। তাছাড়া আচার করা যায় । বিলিম্বি বারোমাসি ফল। এ ফলের গাছ ১২ থেকে ১৫ ফুট পর্যন্ত উঁচু হয়। গাছের ডালে সমাহার চিরল পাতার।
একটি গাছ একনাগাড়ে ফল দেয় ১৫ থেকে ২০ বছর। প্রতিটি ডালে ধরে প্রচুর ফল। একটি গাছ বর্ষায় ১০০ কেজি এবং শীতকালে ৫০ কেজি পরিমাণ এর ফলন দিতে পারে। গোড়ায় পানি জমলে গাছ মারা যায়। বিলিম্বির চারা হয় বীজ থেকে। ৩ বছরে ফল ধরে। ফুল থেকে ফল হওয়ার ১৫ দিনের মধ্যে হয় খাওয়ার উপযোগী।
গাছ থেকে পাড়ার দুই তিন দিন পরে পচে যায় এ ফল। পাছা চেটে দিলে ফলন বেশি হয়। স্থানীয় বাজারে প্রতি কেজি বিলিম্বি ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। নবীনগরে বিলিম্বি গাছ সংগ্রহ ইতিহাস ও বেশ প্রাচীন। প্রায় শত বছর আগে নবীনগরের তৎকালীন পোস্ট মাস্টার ইয়াকুব আলী চৌধুরী তার ব্যক্তিগত বিভাগের জন্য এই গাছের চারা সংগ্রহ করেন। স্থানীয় আদালতের চাপরাশি নরেন্দ্র চন্দ্র মোদি এনে দেন এ চারা।
বর্তমানে এখানকার বেশকিছু বাড়িতেই বিলিম্বি গাছ রয়েছে। শুধু তাই নয়, এলাকার বিলম্বি চারা অনেকেই শখ করে নিয়ে গেছেন ইউরোপ-আমেরিকা ও মধ্যপ্রাচ্যে। ওখানে কী নাম, তা জানা যায়নি। তবে স্থানীয়ভাবে পরিচিতি রয়েছে বিলিম্বি নামে। অনেকের অভিমত কৃষি বিভাগের উদ্যোগে নবীনগরে ঐতিহ্যবাহী ফলের পুষ্টি গুণাগুণ নির্ণয় করা দরকার। তাছাড়া বাণিজ্যিক ভিত্তিতে বিবেচনা করা যেতে পারে তরকারি এবং আচার হিসেবে বিলিম্বের সম্ভাবনাকে।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন, এটি টক জাতীয় ফল। ডাল এবং মাছের সঙ্গে অল্প পরিমাণে লম্বালম্বি কেটে রেঁধে খাওয়া যায়। এগুলো থাইল্যান্ড-মালয়েশিয়ার ফল। সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই জোনগুলোতে বেশি পরিমাণে হচ্ছে। তবে এই ফলটি দেশের অন্যান্য অঞ্চলগুলোতে আস্তে আস্তে ছড়াচ্ছে। উপজেলা কৃষি অফিসও এটি রোপণে উদ্বুদ্ধ করছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...
মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...
আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...
মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...