প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Dec 2025, 11:44 PM
নারী-পুরুষ সমতা অর্জনে বেগম রোকেয়ার চিন্তাধারাই আমাদের পথ দেখাতে পারে - জেলা প্রশাসক
অশোক বড়ুয়া
যথাযোগ্য মর্যাদায় কুমিল্লায় পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস। দিবসটি উপলক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহায়তায় আলোচনা সভা ও ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— “কন্যারা জাগ্রত না হওয়া পর্যন্ত দেশমাতৃকার মুক্তি অসম্ভব।”
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুঃ রেজা হাসান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল, সম্মাননা প্রাপ্ত নারী নেত্রী দিলনাশি মহসেন এবং এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী। প্রধান অতিথি জেলা প্রশাসক মুঃ রেজা হাসান বলেন, “নারী জাগরণ ও নারীর অধিকার আন্দোলনের অগ্রদূত ছিলেন বেগম রোকেয়া। সমাজের অবহেলিত নারীদের এগিয়ে আনতে তাঁর আদর্শ ও কর্মময় জীবন সম্পর্কে তরুণ সমাজকে জানতে হবে। বৈষম্য দূরীকরণ, সমাজ সংস্কার এবং নারী-পুরুষ সমতা অর্জনে বেগম রোকেয়ার চিন্তাধারাই আমাদের পথ দেখাতে পারে।”
তিনি আরও বলেন, “সমাজের অনগ্রসরতা ও অসমতা দূরীকরণে নারীদের এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে ‘অদম্য নারী’ হিসেবে ১০ জন নারীকে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুঃ রেজা হাসান। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দ গ্রামে এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন এবং ১৯৩২ সালের একই দিনে, ৯ ডিসেম্বর, মৃত্যুবরণ করেন। প্রতিবছর তাঁর জন্ম ও মৃত্যুদিন উপলক্ষে সারাদেশে বেগম রোকেয়া দিবস পালিত হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...