প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Dec 2025, 11:43 PM
কুমিল্লায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় পালন করা হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দুর্নীতিবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পতাকা উত্তোলন, মানববন্ধন, আলোচনা সভা এবং দুর্নীতিবিরোধী তথ্যচিত্র প্রদর্শনী। জেলা প্রশাসনের সহযোগিতায় সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশনের ব্যবস্থাপনায় দিবসটি পালন করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মুঃ রেজা হাসান এবং দুদক পতাকা উত্তোলন করেন জেলা দুদকের উপপরিচালক মোঃ নাজমুল হাসান।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা প্রশাসক মুঃ রেজা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, দুদক পরিচালক মোঃ নাজমুল হাসান, দুপ্রক সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান, দুপ্রক সদস্যবৃন্দ, সনাক সভাপতি প্রফেসর নিখিল রায় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকুশিক্ষার্থীসহ সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুঃ রেজা হাসান। সভার সভাপতিত্ব করেন সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোঃ নাজমুল হাসান। পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম। আলোচনা সভায় জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, অধ্যাপক ড. এস. এম. মোজাম্মেল হোসেন, দুপ্রক সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান এবং সনাক সভাপতি প্রফেসর নিখিল রায় বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রেজা হাসান বলেন, “সরকার সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি রোধে বিভিন্ন সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে। দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...