প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Dec 2025, 9:20 PM
চান্দিনায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া
সোহেল রানা, চান্দিনা
কুমিল্লার চান্দিনায় বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার মহিচাইল ইউনিয়নের বামুটিয়া বায়তুল মামুর জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। ওমান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল আহবায়ক জাহাঙ্গীর খান এর আয়োজনে ওই দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন।
এসময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী আরশাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন, সহ-সাধারণ সম্পাদক এড. মোকসেদুর রহমান আবির, মো. জসিম উদ্দিন সরকার, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান জাহিন, শিক্ষা বিষয়ক সম্পাদক শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জি. মাসুদুল ইসলাম, সহ-আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুর রহিম রনি, ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি মোস্তাক খাঁন, সাধারণ সম্পাদক আবু ইউসুফ, উপজেলা যুবদল সাবেক সভাপতি লোকমান হোসেন শাহজাহান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব ভিপি ওয়াহেদুজ্জামান মোল্লা, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি, সিনিয়র যুগ্ম আহবায়ক এরশাদুল হক, হোমনা উপজেলা স্বেচ্ছাসেবকদল ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ মোল্লা, চান্দিনা পৌর ছাত্রদল আহবায়ক মাহবুবুল আলম দোলন, উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক সোহেল তানভীর ভূইয়া সহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কমীরা।
একই দিন বাদ জুম্মা উপজেলার কেরণখাল ইউনিয়নের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান জাহিন। ওই ইউনিয়নের ছয়ঘড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া শেষে বেগম জিয়ার সুস্থতায় সকলের কাছে দোয়া কামনা করে বক্তৃতা করেন চান্দিনা উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...