প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Dec 2025, 9:21 PM
ব্রাহ্মণপাড়ায় ব্যারিস্টার মামুনের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
মোঃ আবদুল আলীম খান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া আদর্শ কলেজ প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের এডুকেশন কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী, কুমিল্লা-৫ (বুড়িচংুব্রাহ্মণপাড়া) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও গণমানুষের নেতা ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। ১৯৯১ সালে তার নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর দেশ উন্নয়নের পথে নতুন সূচনা পায়। বিরোধী দলে থাকাকালে তার দৃঢ় অবস্থান বহু দেশবিরোধী সিদ্ধান্তকে প্রতিহত করেছেন। তিনি ছিলেন দেশের স্বার্থে আপসহীন নেত্রী, গণতন্ত্রের বাতিঘর এবং মাদার অব ডেমোক্রেসি।
তিনি আরও বলেন, আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ আরোগ্য দান করেন এবং সুস্থ হয়ে আবারও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও কল্যাণের পথে সক্রিয় ভূমিকা রাখতে পারেন।
দোয়া মাহফিলে এমরান হোসেন মাস্টারের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া, মাহবুবুর রহমান ভূঁইয়া দিদার, জয়নাল হাজারী, আবুল বাশার, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক হাসান ভূঁইয়া, বাদল, মোঃ ইউনুছ মিয়া, মাধবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ সেলিম, এরশাদ মিয়াসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ। শেষে বড়ধুশিয়া জামে মসজিদের ইমাম আব্দুল বাতেন, বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সং...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।ঘূর্ণিঝড় আকবানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন দেশের পূর্বা...
চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
মহিউদ্দিন আকাশ. চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন...
লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ ক...
কাজী খোরশেদ আলমবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “লীগ রুখার...
নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের ক...
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠান অ...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি প...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৪ লাখ ৩৬ হাজা...
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন। আমির শাহজাহান, সে...
আবুল কালাম আজাদজামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা ২০২৭-২৮ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছ...