প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jun 2025, 7:59 AM
বড় ডিগ্রী গ্রহণ করলে হবে না সাথে ভালো মানুষ হতে হবে
ফয়সল আহমেদ খান
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের ৩৯ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় যারা জিপিএ ৫ পেয়েছে তাদেরকে নিয়ে আজ এই অনুষ্ঠান।
রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. রাশেদুল হক পলাশের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মুহম্মদ জমদ্দার এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়া।
প্রধান অতিথি বক্তব্যে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় বড় ডিগ্রী গ্রহণ করলে হবে না সাথে মানুষ হতে হবে। চরিত্র, ভদ্রতা, মানবিকতার গুণাবলী থাকতে হবে।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জাকির হোসেন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. এ এফ এম আমীর হোসেন, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা, জনতা ব্যাংক পিএলসির ডিজিএম ইনচার্জ মো. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাঞ্ছারামপুর এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. ইউনূস বিএসসি, এম এ মতিন, হারুনুর রশিদ আকাশ, মোঃ কুদ্দুস মেম্বার, ভিপি মজিবুর রহমান, মো. শাহজাহান ভূইয়া, মো. আমীর হোসেন, মো. শাহনেওয়াজ, মো. ফয়সল আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. মুছা হায়দার। আলোচনা শেষে জিপিএ ৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয়...
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার অনুরোধের বিষয়ে ভারতের আদালতই চূড়...
বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়া...
ডারউইন টেস্টে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল নিয়ে উত্তরসূরিদের এমন হার...
এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা
অর্থ পাচার ও ব্যাংকের অর্থ লুটপাটের অভিযোগ থাকা চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের সহযোগী বিদ্যুৎ উৎপাদ...
বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগ...
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে...
নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর...
স্টাফ রিপোর্টারকুমিল্লায় মওদুদ আব্দুল্লাহ শুভ (৩৭) নামে এক ব্যক্তি তাকে অপহরণের চেষ্টা, জিম্মি করে চ...