প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jun 2025, 7:49 AM
চান্দিনায় এলডিপি মহাসচিবের নামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা
চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় সাবেক প্রতিমন্ত্রী ও এলডিপি মাহসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ এর নামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে দলের নেতাকর্মীরা। শনিবার (২১ জুন) রাতে উপজেলার মাধাইয়া বাস স্টেশন সংলগ্ন এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আঞ্চলিক কার্যালয়ে ওই প্রতিবাদ সভা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- এলডিপি’র কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম।
প্রধান অতিথি সহ ক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন- ‘সম্প্রতি চান্দিনা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এলডিপি মাহসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ কে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে। তাদের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় পর্যায়ের একজন নেতাকে নিয়ে অপপ্রচার এবং তুচ্ছ-তাচ্ছিল্য করে পোস্ট, স্ট্যাটাস দিচ্ছে। যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।’
প্রধান অতিথি বলেন- ‘সম্প্রতি বিএনপি’র অনেক নেতাকর্মী এলডিপিতে যোগদান করেছে। এটা বিএনপি সহ্য করতে পারছে না। তারা অপপ্রচার চালিয়ে রাজনৈতিক স্ট্যানবাজি করছে। ড. রেদোয়ান আহমেদ কখনোই স্থানীয় বিএনপি সভাপতিকে নিয়ে কোন অসমীচীন বক্তব্য দেননি। আমি আশা করছি আগামী দিনগুলোতে বিএনপি সুস্থ ধারার রাজনৈতিক চর্চা করবে।’
প্রতিবাদ সভায় মাধাইয়া ইউনিয়ন এলডিপি সভাপতি আবদুস ছামাদ আড়ৎদার এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলার এলডিপি সহ-সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, মাধাইয়া ইউনিয়ন এলডিপি সহ-সভাপতি মনু মিয়া মেম্বার, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজীব আহম্মেদ ভূঁইয়া, এলডিপি নেতা আবদুস ছাত্তার, মো. ছফিউল্লাহ, গণতান্ত্রিক যুবদল নেতা আনিছুর রহমান, প্রভাষক সোহেল খাঁন প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো
নতুন মৌসুম শুরুর আগেই সুখবর পেল আল-নাসর| বিয়ের পর অনুশীলনে ফিরেছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো...
ফের মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারলো মায়ামি
বাবার মৃত্যুর শোক কাটিয়ে ইন্টার মায়ামির আগের ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি| সেদিন খেলেছেন বদলি ফুটবলার...
পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট
ঘরোয়া অ্যাথলেটিকসে নারী বিভাগে অংশ নিয়ে জান্নাত বেগম জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রো ইভেন্টে ২টি নতুন জা...
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি হলো টাইগারদের
ডারউইনে কল্পনাতীত জয় পেল বাংলাদেশ| ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ভেন্যুতে টেস্ট শুরু করেছিল, সে...
জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক...
এফএনএস বিদেশ : জার্মানির কাছ থেকে ৬টি অ্যাডভান্সড কনভেনশনাল সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে ভারত| এ জন্য প...
বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর ক...
এফএনএস বিদেশ : ইরানে গত জানুয়ারি মাসে সরকার বিরোধী বিক্ষোভের সময় গাড়ি দিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে চাপা...