প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jun 2025, 7:41 AM
কুমিল্লায় পুনাকের উদ্যোগে বর্ণিল ফল উৎসব অনুষ্ঠিত
অশোক বড়–য়া
কুমিল্লার পুলিশ লাইন মিলনায়তনে আজ দিনব্যাপী ফল উৎসব অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের সহায়তায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত এ ব্যতিক্রমী মেলায় আম, জাম, লিচু, আনারস ও কাঁঠালসহ প্রায় ৩০ জাতের ফলের সমাহার দর্শকদের মুগ্ধ করে। প্রতিটি স্টলে ফলের প্রধান উৎপাদন অঞ্চল ও পুষ্টিগুণ সম্পর্কে তথ্য প্রদর্শিত হওয়ায় দর্শনার্থীরা বাংলার মধু মাসের এই মধুমেলা উপভোগ করেন।
সকাল ১০টায় পুলিশ সুপার নাজির আহমেদ খান ফল উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শামীম কুদ্দুস ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম মালিক, সহকারী পুলিশ সুপার নিশাত তাবাসসুম, সহকারী পুলিশ সুপার সৌমেন মজুমদার ও সহকারী পুলিশ সুপার মোস্তাইন ফেরদৌস উপস্থিত ছিলেন। এ ছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ, ডিআই ওয়ানসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ, পুনাক কর্মকর্তাবৃন্দ এবং প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
পুলিশ সুপার নাজির আহমেদ খান উদ্বোধনী বক্তৃতায় ষড়ঋতুর বাংলাদেশে মধু মাসে উৎপাদিত ফলের পুষ্টিগুণ তুলে ধরেন। তিনি ফলের উৎপাদন বৃদ্ধি ও যথাযথ সংরক্ষণের লক্ষ্যে অধিক ফলদ বৃক্ষ রোপণের আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো
নতুন মৌসুম শুরুর আগেই সুখবর পেল আল-নাসর| বিয়ের পর অনুশীলনে ফিরেছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো...
ফের মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারলো মায়ামি
বাবার মৃত্যুর শোক কাটিয়ে ইন্টার মায়ামির আগের ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি| সেদিন খেলেছেন বদলি ফুটবলার...
পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট
ঘরোয়া অ্যাথলেটিকসে নারী বিভাগে অংশ নিয়ে জান্নাত বেগম জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রো ইভেন্টে ২টি নতুন জা...
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি হলো টাইগারদের
ডারউইনে কল্পনাতীত জয় পেল বাংলাদেশ| ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ভেন্যুতে টেস্ট শুরু করেছিল, সে...
জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক...
এফএনএস বিদেশ : জার্মানির কাছ থেকে ৬টি অ্যাডভান্সড কনভেনশনাল সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে ভারত| এ জন্য প...
বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর ক...
এফএনএস বিদেশ : ইরানে গত জানুয়ারি মাসে সরকার বিরোধী বিক্ষোভের সময় গাড়ি দিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে চাপা...