...
শিরোনাম
মহাকাব্যিক জয়ে ডারউইনে বাংলাদেশের ইতিহাস ⁜ অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও ⁜ লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম, ⁜ উদ্বোধন হলো ‌‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি ⁜ শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ⁜ গ্রিন-স্টার্কের ব‍্যাটে লিড নিল অস্ট্রেলিয়া ⁜ শরীরে জমছে মাইক্রোপ্লাস্টিক: কতটা বিপদে আমরা? ⁜ কাতারে ৩ ইরানি বৈমানিক আটক : দোহার স্পষ্ট অস্বীকার ⁜ পানি ছোড়ার অভিযোগে ঘর থেকে বের করে মারধর; ঘটনায় এলাকায় ক্ষোভ, তদন্তের দাবি ⁜ ব্রাহ্মণপাড়ায় খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া ও মিলাদ অনুষ্ঠিত ⁜ বাঞ্ছারামপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া মাহফিল ⁜ কুমিল্লা রেলওয়ে স্টেশনে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ ⁜ ছেলের বিরুদ্ধে অভিযোগ করতে এসে থানার গেটেই মারা গেলেন বাবা ⁜ বাঙ্গরায় পুকুরে গোসলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা,আহত ৩ ⁜ মাদকের তথ্য দিতে মুরাদনগর থানায় 'অভিযোগ বক্স' স্থাপন ⁜ বাঙ্গরায় যুবলীগ নেতা বিপ্লব ও নাছিরের অবৈধ ড্রেজার কেড়ে নিচ্ছে কৃষকের স্বপ্ন ⁜ বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড ⁜ বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোতে ⁜ ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি ⁜ ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Jun 2025, 6:08 AM

...
ব্রাহ্মণপাড়ায় রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ News Image

মোঃ আবদুল আলীম খান

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রাস্তা দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ শশীদল গ্রামের মালদার বাড়ীরর রাস্তা এক প্রভাবশালী দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ করে স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় লোকজন বলেন, প্রভাব খাটিয়ে রাস্তাটি দখল করেছে একটি পক্ষ। অর্ধশত বছরের পুরোনো রাস্তাটি ম্যাপ অনুযায়ী প্রসস্ত ১৭ ফুট। হঠাৎ রাস্তার কিছু অংশ দখল করে প্রাচীর নির্মাণ করায় ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। পথটি দিয়ে অন্তত ৩০০ পরিবারের লোকজন চলাচল করে।

গতকাল বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণ শশীদল গ্রামের মালদার বাড়ির এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। এ রাস্তার দক্ষিণ পাশে রয়েছে বিশাল একটি ফসলি মাঠ। আউশ ও বোরো ধান এর মৌসুমে কৃষকেরা ধান কেটে সীমানা প্রাচীরের কারণে ট্রলি ও ট্রাক্টর দিয়ে ধান ও বিভিন্ন ফসল আনা নেওয়া এবং মৌসুমে টাক্ট্রর দিয়ে হাল চাষ করার জন্য মাঠে যেতে সমস্যার সম্মুখীন হতে হয়। এ নিয়ে স্থানীয় কৃষকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, অত্র এলাকার মৃত মোস্তফা মালদারের স্ত্রী শাহনাজ বেগম রুনা প্রভাব খাটিয়ে ২০২২ সালে রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করেন এবং জনস্বার্থে ব্যবহৃত পানি পানের জন্য একটি টিওবয়েল সীমানা প্রাচীর মধ্যে নিয়ে নেয়। তখন স্থানীয় লোকজন বাধা দিলেও তিনি রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করেন।

শশীদল দক্ষিণ পাড়া গ্রামের অটো রিক্সাচালক জাহিদ হাসান বলেন, এই সীমানা প্রাচীরের কারণে দুটি অটো রিক্সা ক্রসিং করতে পারে না। এ রাস্তাটি একটু প্রশস্ত হলে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করতে সুবিধা হতো।

একই গ্রামের ভুক্তভোগী নূরে আলম বলেন, ‘দীর্ঘ অনেক বছরের রাস্তাটি ২০২২ সালে প্রভাব খাটিয়ে রাস্তার মধ্যে সীমানাপ্রাচীর দিয়ে আমাদেরকে ভোগান্তিতে ফেলেছে। এখন এ রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে কষ্ট হচ্ছে। মানুষ জমির ধান ও বিভিন্ন ফসল নিয়ে আসা যাওয়ার ভোগান্তিতে পড়ছে।

এ ছাড়াও এ রাস্তার পাশের বাড়ীর বাসিন্দা রুজিনা আক্তার, খোদেজা বেগম,আয়েশা আক্তার, তাসলিমা আক্তার বলেন ২০২৩ সালে সাবেক উপজেলা চেয়ারম্যান এর সহযোগিতার ১০ লক্ষ টাকা সরকারি ব্যয়ে এ রাস্তাটি পাকা করণ করা হয়েছে।

এই রাস্তার মধ্যে সীমানা প্রাচীর নির্মাণ না করলে আমাদের এ রাস্তা দিয়ে মাইক্রোবাস পিকআপ ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করতে সুবিধা হতো। তারা জোর খাটিয়ে রাস্তার মধ্যে সীমানা প্রাচীর নির্মাণ করে রাস্তাটি সরু করে দেয়।

এ ব্যপারে রাস্তায় সীমানা প্রাচীর নির্মাণকারী শাহনাজ বেগম রুনা বলেন, আমি যখন বাড়ি করি এবং সীমানা প্রাচীর নির্মাণ করি তখন আমাকে কেউ বাধা দেয়নি। এখন যেহেতু রাস্তার প্রয়োজন আমার ছেলেদের সাথে আলোচনা করে কি করা যায় পরবর্তীতে আমি জানাবো।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মহাকাব্যিক জয়ে ডারউইনে বাংলাদেশের ইতিহাস
মহাকাব্যিক জয়ে ডারউইনে বাংলাদেশের ইতিহাস

আজকের সকালটি কি অন্যরকম? আজকের দিনটি কি আলাদা! ভাদ্র মাসের প্রথম দিন, তবে সেটা তো বছর ঘুরে আসেই। কিন...

অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও
অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্...

লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম,
লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম,

মাসুদ রানা, কুমিল্লা​কুমিল্লার লালমাই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতার চর...

উদ্বোধন হলো ‌‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি
উদ্বোধন হলো ‌‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি

জাহিদ পাটোয়ারীযুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের একান্ত সচিব মো. কবির খান বলেছেন, বিগত সময়ে ন...

শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যা...

সুজন মজুমদার কুমিল্লার বরুড়া উপজেলার ৮নং শাকপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বাস্তবায়ন এবং ইউনিয়ন...

গ্রিন-স্টার্কের ব‍্যাটে লিড নিল অস্ট্রেলিয়া
গ্রিন-স্টার্কের ব‍্যাটে লিড নিল অস্ট্রেলিয়া

৮০ ওভার শেষ হওয়া মাত্রই দ্বিতীয় নতুন বল নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলিংয়েও পরিবর্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মহাকাব্যিক জয়ে ডারউইনে বাংলাদেশের ইতিহাস
➤ অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও
➤ লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম,
➤ উদ্বোধন হলো ‌‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি
➤ শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
➤ গ্রিন-স্টার্কের ব‍্যাটে লিড নিল অস্ট্রেলিয়া
➤ শরীরে জমছে মাইক্রোপ্লাস্টিক: কতটা বিপদে আমরা?
➤ কাতারে ৩ ইরানি বৈমানিক আটক : দোহার স্পষ্ট অস্বীকার
➤ পানি ছোড়ার অভিযোগে ঘর থেকে বের করে মারধর; ঘটনায় এলাকায় ক্ষোভ, তদন্তের দাবি
➤ ব্রাহ্মণপাড়ায় খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
➤ বাঞ্ছারামপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া মাহফিল
➤ কুমিল্লা রেলওয়ে স্টেশনে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ
➤ ছেলের বিরুদ্ধে অভিযোগ করতে এসে থানার গেটেই মারা গেলেন বাবা
➤ বাঙ্গরায় পুকুরে গোসলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা,আহত ৩
➤ মাদকের তথ্য দিতে মুরাদনগর থানায় 'অভিযোগ বক্স' স্থাপন
➤ বাঙ্গরায় যুবলীগ নেতা বিপ্লব ও নাছিরের অবৈধ ড্রেজার কেড়ে নিচ্ছে কৃষকের স্বপ্ন
➤ বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
➤ বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোতে
➤ ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
➤ ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir