...
শিরোনাম
মহাকাব্যিক জয়ে ডারউইনে বাংলাদেশের ইতিহাস ⁜ অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও ⁜ লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম, ⁜ উদ্বোধন হলো ‌‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি ⁜ শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ⁜ গ্রিন-স্টার্কের ব‍্যাটে লিড নিল অস্ট্রেলিয়া ⁜ শরীরে জমছে মাইক্রোপ্লাস্টিক: কতটা বিপদে আমরা? ⁜ কাতারে ৩ ইরানি বৈমানিক আটক : দোহার স্পষ্ট অস্বীকার ⁜ পানি ছোড়ার অভিযোগে ঘর থেকে বের করে মারধর; ঘটনায় এলাকায় ক্ষোভ, তদন্তের দাবি ⁜ ব্রাহ্মণপাড়ায় খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া ও মিলাদ অনুষ্ঠিত ⁜ বাঞ্ছারামপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া মাহফিল ⁜ কুমিল্লা রেলওয়ে স্টেশনে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ ⁜ ছেলের বিরুদ্ধে অভিযোগ করতে এসে থানার গেটেই মারা গেলেন বাবা ⁜ বাঙ্গরায় পুকুরে গোসলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা,আহত ৩ ⁜ মাদকের তথ্য দিতে মুরাদনগর থানায় 'অভিযোগ বক্স' স্থাপন ⁜ বাঙ্গরায় যুবলীগ নেতা বিপ্লব ও নাছিরের অবৈধ ড্রেজার কেড়ে নিচ্ছে কৃষকের স্বপ্ন ⁜ বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড ⁜ বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোতে ⁜ ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি ⁜ ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Jun 2025, 6:04 AM

...
তামাক নিয়ন্ত্রণে আইনের পাশাপাশি জনসচেতনতাও বাড়াতে হবে News Image

অশোক বড়–য়া

গতকাল কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তামাকবিরোধী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহায়তায় এবং স্বাস্থ্যসেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের ব্যবস্থাপনায় এই কর্মশালার আয়োজন করা হয়।

চলতি অর্থবছরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় আয়োজিত এই কর্মশালায় সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের জনস্বাস্থ্য ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম। কর্মশালায় সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছর এবং কর্মশালা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার সিভিল সার্জন ডা. আলীনুর মোঃ আবুল বাশার এবং অতিরিক্ত পুলিশ সুপার শামীম কুদ্দুস ভূঁইয়া। তামাকবিরোধী কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার নাহিদা সুলতানা।

প্রধান অতিথি এটিএম সাইফুল ইসলাম বলেন, “সরকার জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে নানা কার্যক্রম বাস্তবায়ন করছে। আগের তুলনায় দেশে তামাক ব্যবহার কিছুটা কমলেও, এখনও জনসচেতনতা বৃদ্ধি ও প্রচার-প্রচারণা জোরদার করতে হবে।” তিনি তামাক চাষের ক্ষতিকর দিক তুলে ধরে সরকারি-বেসরকারি পর্যায়ে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “তামাক ব্যবহারে কেবল দেশের অর্থনীতি নয়, বৈশ্বিক পরিবেশ ও জনস্বাস্থ্যেরও অপূরণীয় ক্ষতি হচ্ছে। শিক্ষা ও সংস্কৃতির পথিকৃত কুমিল্লা জেলায় তামাকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখতে হবে।” তিনি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সরকারের করা প্রতিশ্রুতি অনুযায়ী তামাক নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন স্থানে বাস্তবায়িত কার্যক্রমের কথা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার বলেন, “তামাক নিয়ন্ত্রণে আইনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এজন্য সমাজের সব স্তরের সহযোগিতা প্রয়োজন।”

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে চারটি গ্রুপে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মোবাইল কোর্ট পরিচালনা, পাবলিক প্লেস ও পরিবহন ধূমপানমুক্ত রাখা, তামাকবিরোধী প্রচারণা ও তামাক কোম্পানির বিজ্ঞাপন অপসারণ—এই চারটি বিষয়ে সুপারিশমালা উপস্থাপন করা হয়।

সুপারিশ উপস্থাপন করেন সিভিল সার্জন ডা. আলীনুর মোঃ আবুল বাশার, সিনিয়র তথ্য অফিসার মোঃ নুরুল হক, সাংবাদিক অশোক কুমার বড়ুয়া এবং সাংবাদিক শাহজাদা এমরান।

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ তামাক উৎপাদনে বিশ্বের মধ্যে দ্বাদশ স্থানে রয়েছে। দেশে ক্যান্সারে আক্রান্ত রোগীদের প্রায় ৪৬ শতাংশ তামাক ব্যবহারকারী। প্রতিবছর দেশে ক্যান্সারে প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায়। বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ৮০ লক্ষ মানুষ তামাকজনিত ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রায় ১৩ লক্ষ মানুষ মারা যান।

বক্তারা বলেন, কেমিক্যালযুক্ত তামাক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই আন্তর্জাতিক সংস্থায় প্রতিশ্রুত ২০১৩ সালের তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মহাকাব্যিক জয়ে ডারউইনে বাংলাদেশের ইতিহাস
মহাকাব্যিক জয়ে ডারউইনে বাংলাদেশের ইতিহাস

আজকের সকালটি কি অন্যরকম? আজকের দিনটি কি আলাদা! ভাদ্র মাসের প্রথম দিন, তবে সেটা তো বছর ঘুরে আসেই। কিন...

অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও
অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্...

লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম,
লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম,

মাসুদ রানা, কুমিল্লা​কুমিল্লার লালমাই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতার চর...

উদ্বোধন হলো ‌‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি
উদ্বোধন হলো ‌‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি

জাহিদ পাটোয়ারীযুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের একান্ত সচিব মো. কবির খান বলেছেন, বিগত সময়ে ন...

শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যা...

সুজন মজুমদার কুমিল্লার বরুড়া উপজেলার ৮নং শাকপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বাস্তবায়ন এবং ইউনিয়ন...

গ্রিন-স্টার্কের ব‍্যাটে লিড নিল অস্ট্রেলিয়া
গ্রিন-স্টার্কের ব‍্যাটে লিড নিল অস্ট্রেলিয়া

৮০ ওভার শেষ হওয়া মাত্রই দ্বিতীয় নতুন বল নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলিংয়েও পরিবর্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মহাকাব্যিক জয়ে ডারউইনে বাংলাদেশের ইতিহাস
➤ অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও
➤ লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম,
➤ উদ্বোধন হলো ‌‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি
➤ শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
➤ গ্রিন-স্টার্কের ব‍্যাটে লিড নিল অস্ট্রেলিয়া
➤ শরীরে জমছে মাইক্রোপ্লাস্টিক: কতটা বিপদে আমরা?
➤ কাতারে ৩ ইরানি বৈমানিক আটক : দোহার স্পষ্ট অস্বীকার
➤ পানি ছোড়ার অভিযোগে ঘর থেকে বের করে মারধর; ঘটনায় এলাকায় ক্ষোভ, তদন্তের দাবি
➤ ব্রাহ্মণপাড়ায় খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
➤ বাঞ্ছারামপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া মাহফিল
➤ কুমিল্লা রেলওয়ে স্টেশনে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ
➤ ছেলের বিরুদ্ধে অভিযোগ করতে এসে থানার গেটেই মারা গেলেন বাবা
➤ বাঙ্গরায় পুকুরে গোসলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা,আহত ৩
➤ মাদকের তথ্য দিতে মুরাদনগর থানায় 'অভিযোগ বক্স' স্থাপন
➤ বাঙ্গরায় যুবলীগ নেতা বিপ্লব ও নাছিরের অবৈধ ড্রেজার কেড়ে নিচ্ছে কৃষকের স্বপ্ন
➤ বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
➤ বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোতে
➤ ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
➤ ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir