...
শিরোনাম
মহাকাব্যিক জয়ে ডারউইনে বাংলাদেশের ইতিহাস ⁜ অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও ⁜ লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম, ⁜ উদ্বোধন হলো ‌‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি ⁜ শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ⁜ গ্রিন-স্টার্কের ব‍্যাটে লিড নিল অস্ট্রেলিয়া ⁜ শরীরে জমছে মাইক্রোপ্লাস্টিক: কতটা বিপদে আমরা? ⁜ কাতারে ৩ ইরানি বৈমানিক আটক : দোহার স্পষ্ট অস্বীকার ⁜ পানি ছোড়ার অভিযোগে ঘর থেকে বের করে মারধর; ঘটনায় এলাকায় ক্ষোভ, তদন্তের দাবি ⁜ ব্রাহ্মণপাড়ায় খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া ও মিলাদ অনুষ্ঠিত ⁜ বাঞ্ছারামপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া মাহফিল ⁜ কুমিল্লা রেলওয়ে স্টেশনে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ ⁜ ছেলের বিরুদ্ধে অভিযোগ করতে এসে থানার গেটেই মারা গেলেন বাবা ⁜ বাঙ্গরায় পুকুরে গোসলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা,আহত ৩ ⁜ মাদকের তথ্য দিতে মুরাদনগর থানায় 'অভিযোগ বক্স' স্থাপন ⁜ বাঙ্গরায় যুবলীগ নেতা বিপ্লব ও নাছিরের অবৈধ ড্রেজার কেড়ে নিচ্ছে কৃষকের স্বপ্ন ⁜ বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড ⁜ বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোতে ⁜ ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি ⁜ ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Jun 2025, 6:11 AM

...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার মামলায় যুবলীগ নেতা হাসনাত গ্রেফতার News Image

মোঃ মাসুদ রানা, দেবিদ্বার 

কুমিল্লার দেবীদ্বারে গত বছর ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবু বকরকে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় যুবলীগ নেতা মো. আবুল হাসনাত অপু (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে হাসনাতকে কুমিল্লা কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ জুন) রাত সাড়ে ১১টায় দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) অজয় চক্রবর্ত্তীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে, দেবীদ্বার নিউমার্কেট এলাকা তাকে গ্রেফতার করে। 

মো. আবুল হাসনাত অপু(৩০) উপজেলার সুলতানপুর ইউনিয়নের মধ্যনগর গ্রামের মো. আবুল খায়ের আলমের পুত্র  এবং সুলতানপুর ইউনিয়ন যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক। 

উল্লেখ্য গত বছরের ৪ আগস্ট দেবীদ্বার কলেজ রোডে স্কুল ছাত্র আবু বকরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় শিক্ষার্থী আবু বকরের পিতা মো. আবুল খায়ের বাদী হয়ে কুমিল্লার আদালতে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ও তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদসহ এজহারভূক্ত ৭৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলায় সন্ধিগ্ধ আসামী মো. আবুল হাসনাত অপু। আহত আবু বকর এখনো চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে অভিযান চালিয়ে হাসনাতকে দেবীদ্বার নিউমার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয়।  সে গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবুবকরকে হত্যার চেষ্টার অভিযোগে দায়েরকরা মামলার সন্ধিগ্ধ আসামী আসামী। অনুসন্ধানে ভিডিও ফুটেজ ও ছবিতে আবুবকরকে হত্যার চেষ্টার তথ্যপ্রমানে তাকে গ্রেফতার করা হয়।্



লাকসামে শ্বশুরকে হত্যার দায়ে 

পুত্রবধূর যাবজ্জীবন কারাদণ্ড 

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার লাকসামে পুত্রবধূকে পরকীয়া প্রেম বাঁধা দেওয়ায় ধারালো ছুরি বুকে আঘাত ও ব্লেড দ্বারা শ্বশুরের পুরুষাঙ্গ কেটে হত্যার দায়ে পুত্রবধূ তাসলিমা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে কুমিল্লার আদালত। বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) দুপুর ১২টায় কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছাঃ ফরিদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি মোছাঃ তাসলিমা আক্তার কুমিল্লার লাকসাম উপজেলার আশকামতা গ্রামের মোঃ বিল্লাল হোসেন এর স্ত্রী। 

মামলার বিবরণে জানাযায়- ভিকটিম মোঃ চাঁন মিয়ার ছেলে মোঃ বিল্লাল হোসেন ঢাকায় একটি কারখানায় চাকুরী করার সুবাদে বিল্লাল ঢাকায় থাকতেন। সেই সুযোগে পুত্রবধূ বিভিন্ন লোকের সাথে পরকীয়া প্রেম জড়িয়ে পড়ে। পুত্রবধূকে পরকীয়া প্রেম বাঁধা দেওয়ায় ২০১৪ সালের ১০ জুলাই রাত সাড়ে ১০টা থেকে পরদিন দিবাগত রাত ৩:১৫ ঘটিকার মধ্যে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করে এবং ব্লেড দ্বারা শ্বশুর মোঃ চাঁন মিয়া (৭০) এর পুরুষাঙ্গ কেটে হত্যা করেন পুত্রবধূ মোছাঃ তাসলিমা আক্তার (৩০)।

এ ঘটনায় ২০১৪ সালের ১১ জুলাই কুমিল্লার লাকসাম উপজেলার আশকামতা গ্রামের চাঁন মিয়ার ছেলে মোঃ বাবুল মিয়া (৩৫) বাদী হয়ে ভিকটিমের পুত্রবধূ অর্থাৎ মোঃ বিল্লাল হোসেন এর স্ত্রী মোসাঃ তাসলিমা আক্তার (৩০) সহ অজ্ঞাতনামা ২/৩জনকে আসামি করে লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করিলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ এনামুল হক ঘটনার তদন্তপূর্বক আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৪ সালের ১০ অক্টোবর দণ্ডবিধির ৩০২ ধারার বিধানমতে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন (যাহার অভিযোগপত্র নং-১৪৫)। তৎপর মামলাটি বিচারে আসিলে ২০১৫ সালের ২৯ মার্চ আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় চার্জগঠনক্রমে রাষ্ট্রপক্ষে ডজনখানেক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনাক্রমে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে দঃ বিঃ আইনের ৩০২ ধারার বিধানমতে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। উল্লেখ যে,  ভিকটিম চাঁন মিয়া স্থানীয় একটি মসজিদের মোয়াজ্জেম ছিলেন। 

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ কৌশলী অতিরিক্ত পিপি এডভোকেট মোহাম্মদ বিল্লাল হোসেন ভূইয়া। তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মহাকাব্যিক জয়ে ডারউইনে বাংলাদেশের ইতিহাস
মহাকাব্যিক জয়ে ডারউইনে বাংলাদেশের ইতিহাস

আজকের সকালটি কি অন্যরকম? আজকের দিনটি কি আলাদা! ভাদ্র মাসের প্রথম দিন, তবে সেটা তো বছর ঘুরে আসেই। কিন...

অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও
অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্...

লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম,
লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম,

মাসুদ রানা, কুমিল্লা​কুমিল্লার লালমাই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতার চর...

উদ্বোধন হলো ‌‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি
উদ্বোধন হলো ‌‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি

জাহিদ পাটোয়ারীযুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের একান্ত সচিব মো. কবির খান বলেছেন, বিগত সময়ে ন...

শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যা...

সুজন মজুমদার কুমিল্লার বরুড়া উপজেলার ৮নং শাকপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বাস্তবায়ন এবং ইউনিয়ন...

গ্রিন-স্টার্কের ব‍্যাটে লিড নিল অস্ট্রেলিয়া
গ্রিন-স্টার্কের ব‍্যাটে লিড নিল অস্ট্রেলিয়া

৮০ ওভার শেষ হওয়া মাত্রই দ্বিতীয় নতুন বল নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলিংয়েও পরিবর্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মহাকাব্যিক জয়ে ডারউইনে বাংলাদেশের ইতিহাস
➤ অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও
➤ লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম,
➤ উদ্বোধন হলো ‌‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি
➤ শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
➤ গ্রিন-স্টার্কের ব‍্যাটে লিড নিল অস্ট্রেলিয়া
➤ শরীরে জমছে মাইক্রোপ্লাস্টিক: কতটা বিপদে আমরা?
➤ কাতারে ৩ ইরানি বৈমানিক আটক : দোহার স্পষ্ট অস্বীকার
➤ পানি ছোড়ার অভিযোগে ঘর থেকে বের করে মারধর; ঘটনায় এলাকায় ক্ষোভ, তদন্তের দাবি
➤ ব্রাহ্মণপাড়ায় খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
➤ বাঞ্ছারামপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া মাহফিল
➤ কুমিল্লা রেলওয়ে স্টেশনে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ
➤ ছেলের বিরুদ্ধে অভিযোগ করতে এসে থানার গেটেই মারা গেলেন বাবা
➤ বাঙ্গরায় পুকুরে গোসলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা,আহত ৩
➤ মাদকের তথ্য দিতে মুরাদনগর থানায় 'অভিযোগ বক্স' স্থাপন
➤ বাঙ্গরায় যুবলীগ নেতা বিপ্লব ও নাছিরের অবৈধ ড্রেজার কেড়ে নিচ্ছে কৃষকের স্বপ্ন
➤ বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
➤ বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোতে
➤ ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
➤ ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir