...
শিরোনাম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী ⁜ অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল ⁜ নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন ⁜ কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী ⁜ গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ⁜ নিমসার উচ্চ বিদ্যালয়ে গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প ⁜ ব্রাহ্মণপাড়ায় কাদাপানিতে ভারতীয় বিয়ার, গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি ⁜ তিতাসে সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ কার্যক্রম সংগঠনের ৮জন আটক ⁜ ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবি শিক্ষক ড. জান্নাতুল ফেরদৌস ⁜ কুবিতে কর্মকর্তা-কর্মচারীদের ১২ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু ⁜ শাহরাস্থিতে কৃষি জমির মাটি কাটায় অপরাধে ২ লাখ টাকা জরিমানা ⁜ পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন মনোহরগঞ্জের ড. একে এম জাহাঙ্গীর ⁜ কুমিল্লায় যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ⁜ মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা ⁜ অপ্রতিম হত্যা: আসামিদের মধ্যে অনুশোচনার ছাপ নেই, বক্তব্য পাল্টাচ্ছেন তুহিনের মা ⁜ চৌদ্দগ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে, লক্ষাধিক মানুষের স্বস্তি ⁜ কুমিল্লায় ৬১ শ্রমিক ও পরিবারের মাঝে ৩৮ লাখ টাকার অনুদান ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. মোঃ শাহাদাৎ হোসেন ⁜ বজ্রপাত রোধে কুমিল্লায় ৫ হাজার তালবীজ রোপণ কর্মসূচি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jun 2025, 1:05 AM

...
দখলে বেহাল যাত্রী ছাউনি News Image

জাহিদ পাটোয়ারী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের ৪৪ কিলোমিটার অংশে বেহাল ১২টি যাত্রী ছাউনি। পরিবহনে যাত্রীদের ওঠানামার সুবিধার্থে জেলা পরিষদের পক্ষ থেকে এসব ছাউনি নিমার্ণ করা হলেও বর্তমানে ছাউনিগুলো দোকারদার ও স্থানীয় প্রভাবশালীদের দখলে। এসব ছাউনিতে কেউ ইট-বালুর ব্যবসা, কেউবা মাইক্রো স্ট্যান্ড ও দোকান বসিয়েছেন। শুধু তাই নয়, স্থানীয় লোকজনও কোনো কোনো ছাউনির চাল খুলে নিয়ে গেছেন। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। সরেজমিনে মহাসড়কের উপজেলার পদুয়া রাস্তার মাথা থেকে লালবাগ পর্যন্ত ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

জেলা পরিষদ সূত্র জানায়, ২০১৬ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতের পর চৌদ্দগ্রামের অংশে যাত্রীদের গণপরিবহনে ওঠানামার জন্য দুই পাশে যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। জেলার দাউদকান্দি থেকে উপজেলার চৌদ্দগ্রাম পর্যন্ত  ১০৪ কিলোমিটারের মহাসড়কের চৌদ্দগ্রাম অংশেই রয়েছে ৪৪ কিলোমিটার। মহাসড়কটির ঢাকা ও চট্টগ্রামমুখী লেনে ১২টি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চৌদ্দগ্রামের লালবাগ রাস্তার মাথা, মিয়ার বাজার, নোয়াবাজার, ছুপুয়া, দৌলবাড়ি, সৈয়দপুর, নাটাপাড়া, উপজেলা সদরের চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালের সামনে, বাতিসা বাজার ও বাতিসা নতুন সড়কে, চিওড়া, জগন্নাথদিঘি ও পদুয়া রাস্তার মাথা ছাউনিগুলো নির্মাণ করা হয়।

সরেজমিনে দেখা যায়, মিয়া বাজার যাত্রী ছাউনির সমনে স্থানীয় মাইক্রোবাসচালকরা অবৈধ স্ট্যান্ড গড়ে তুলেছেন। ফলে সেখানে যাত্রীবাহী কোনো বাস দাঁড়াতে পারছে না। চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালের সামনে ছাউনিটি ইট-বালু ব্যবসায়ীদের দখলে। ছাউনিটির পেছনের পার্টিশান খুলে নিয়ে গেছে দুবৃর্ত্তরা। বাতিসা নতুন সড়কের ছাউটি দখল করে রেখেছে এক মুদি দোকানি আর পুরাতন সড়কের ছাউনিটি হোটেল ব্যবসায়ীদের দখলে, চিওড়া ছাউনিটি অসাধু ব্যবসায়ীরা দখল করে পান সিগারেটের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। পদুয়া রাস্তার মাথায় ছাউনিটির চাল উধাও হয়ে গেছে। ফলে লোহাতে মরিচা ধরে সেখানেও যাত্রীদের বসার মতো অবস্থা নেই।    

মহাসড়কে নিয়মিত চলাচলকারী অন্তত ১৫ জন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, ছাউনিগুলো মূল বাসস্ট্যান্ড থেকে কিছু দূরে স্থাপন করায় যাত্রীরা ব্যবহার করতে পারছেন না। এ কারণে ছাউনিগুলো যাত্রীরা কম ব্যবহার করেন। সরেজমিন পরিদর্শন না করে ছাউনিগুলো নির্মাণ করায় দখল হয়েছে বলে মনে করছেন যাত্রীরা। তারা বলছেন, কর্তৃপক্ষ ছাউনিগুলো ব্যবহার উপযোগী করতে দৃশ্যমান পদক্ষেপ নিলে যাত্রীরা এর সুফল ভোগ করতে পারবেন।

কুমিল্লা-ফেনী রুটে চলাচলকারী যাত্রীবাহী বাসের চালক মোহাম্মদ হোসাইন বলেন, আমরা চাইলেও যাত্রী ছাউনির সামনে গাড়ি দাঁড় করাতে পারি না। আর যাত্রীরাও ছাউনি থেকে দূরে দাঁড়ায়। ফলে আমাদের বাধ্য হয়ে যাত্রীদের কাছে গিয়ে গাড়ি থামাতে হয়। অন্যথায় তারা আমাদের গাড়িতে ওঠে না।

চৌদ্দগ্রামের একটি স্কুলের শিক্ষিকা নার্গিস সুলতানা বলেন, প্রতিদিন কুমিল্লা থেকে আসা-যাওয়া করি। সড়কের পাশে যাত্রী ছাউনি দেখি কিন্তু কখনো সেখানে বাস দাঁড়াতে দেখিনি। যাত্রী ওঠানামা করে মহাসড়কের মধ্যেই। ফলে রোদ-বৃষ্টিতে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের। আমার প্রশ্ন হলো—যাত্রী ছাউনি যদি ব্যবহারই না হয়, তাহলে সরকার কেন এত টাকা খরচ করে এগুলো নির্মাণ করেছেন?  

পদুয়া রাস্তার মাথায় গাড়ির জন্য অপেক্ষা করা টিপু নামে একযাত্রী বলেন, যাত্রী ছাউনির কাছে বাস থামানোর কথা সাইন বোর্ডে লেখা থাকলেও চালকরা তা মানছেন না। ফলে ঝুঁকি নিয়ে মহাসড়ক মধ্যেই যাত্রী ওঠানামা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন বলেন, যাত্রী ছাউনিগুলোর বেহাল হওয়ার বিষয়টি আমার নজরে এসেছে। মিয়া বাজারে যে যাত্রী ছাউনিটি রয়েছে, সেটি যাত্রীদের ব্যবহারের উপযোগী করা হচ্ছে। জেলা পরিষদের সহযোগিতা পেলে বাকিগুলোও পর্যায়ক্রমে দখলমুক্ত ও মেরামত করা হবে।

কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, আপনার মাধ্যমে বিষয়টি জেনেছি। সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...

জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...

কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...

কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...

গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...

মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
➤ অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
➤ অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
➤ নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
➤ কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
➤ গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
➤ নিমসার উচ্চ বিদ্যালয়ে গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প
➤ ব্রাহ্মণপাড়ায় কাদাপানিতে ভারতীয় বিয়ার, গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি
➤ তিতাসে সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ কার্যক্রম সংগঠনের ৮জন আটক
➤ ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবি শিক্ষক ড. জান্নাতুল ফেরদৌস
➤ কুবিতে কর্মকর্তা-কর্মচারীদের ১২ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু
➤ শাহরাস্থিতে কৃষি জমির মাটি কাটায় অপরাধে ২ লাখ টাকা জরিমানা
➤ পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন মনোহরগঞ্জের ড. একে এম জাহাঙ্গীর
➤ কুমিল্লায় যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
➤ মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা
➤ অপ্রতিম হত্যা: আসামিদের মধ্যে অনুশোচনার ছাপ নেই, বক্তব্য পাল্টাচ্ছেন তুহিনের মা
➤ চৌদ্দগ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে, লক্ষাধিক মানুষের স্বস্তি
➤ কুমিল্লায় ৬১ শ্রমিক ও পরিবারের মাঝে ৩৮ লাখ টাকার অনুদান
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. মোঃ শাহাদাৎ হোসেন
➤ বজ্রপাত রোধে কুমিল্লায় ৫ হাজার তালবীজ রোপণ কর্মসূচি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir