প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jun 2025, 1:03 AM
হত্যা মামলায় হাজিরা দিতে গিয়ে দেবিদ্বারের সাবেক পৌর মেয়র আটক
মোঃ মাসুদ রানা, দেবিদ্বার
কুমিল্লার দেবীদ্বার পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম শামিম (৪৫) ছাব্বির হত্যা মামলায় আদালতে হাজিরা দিতে যেয়ে আটক হওয়ার সংবাদ পাওয়া গেছে। তিনি সম্প্রতি হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিনে আসেন। হাইকোর্টের ডিরেকশন অনুযায়ী ৮ সপ্তাহ পর নি¤œ আদালতে হাজির হওয়ার নির্দেশনা অনুযায়ী আদালতে হাজিরা দিতে যেয়ে তিনি আটক হন।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে কুমিল্লার চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির হলে, চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট ইয়ছির আরাফাত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। সাবেক মেয়র সাইফুল ইসলাম শামিম দেবীদ্বার পৌর এলাকার দেবীদ্বার গ্রামের মো. নুরুল ইসলামের পুত্র।
গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পেটুৃয়া বাহিনীর গুলিতে নিহত ছাব্বির হত্যা মামলায় মেয়র শামিম এজহারভূক্ত আসামী ছিলেন। মেয়র শামিমের গ্রেফতারের সংবাদটি মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে যায় এবং উপজেলা আওয়ামীগের সদস্য ছিলেন।
দেবীদ্বার পৌরসভা ২০০২ সালের ১৫ জুলাই প্রতিষ্ঠা হওয়ার ২১ বছর পর আওয়ামী লীগের মনোনীত প্রথম মেয়র পদে নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সাইফুল ইসলাম শামীম নির্বাচিত হয়েছিলেন ।
নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সাইফুল ইসলাম শামীম বিগব ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে অর্থাৎ ২০২৩ সালের ১৭ জুলাই পৌর সভার প্রথম নির্বাচনে ৪৪ হাজার ৫৮৭ ভোটের মধ্যে,- ১২ হাজার ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন।
উল্লেখ্য গত বছরের ৫ আগষ্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর উল্লসিত জনতা দেবীদ্বার থানা ঘেরাউকালে গুলিতে সাব্বির মাথায় গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ১৪ আগস্ট সকাল ৯টায় সাব্বির মারা যায়।
নিহত আমিনুল ইসলাম ছাব্বির (১৭) দেবীদ্বার পৌর এলাকার মৃত আলমগীর হোসেনের পুত্র। সে পার্শ্ববর্তী মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। লেখা পড়ার পাশাপাশি ছাব্বির ভ্যান চালিয়ে সংসার চালাতেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...