...
শিরোনাম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী ⁜ অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল ⁜ নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন ⁜ কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী ⁜ গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ⁜ নিমসার উচ্চ বিদ্যালয়ে গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প ⁜ ব্রাহ্মণপাড়ায় কাদাপানিতে ভারতীয় বিয়ার, গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি ⁜ তিতাসে সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ কার্যক্রম সংগঠনের ৮জন আটক ⁜ ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবি শিক্ষক ড. জান্নাতুল ফেরদৌস ⁜ কুবিতে কর্মকর্তা-কর্মচারীদের ১২ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু ⁜ শাহরাস্থিতে কৃষি জমির মাটি কাটায় অপরাধে ২ লাখ টাকা জরিমানা ⁜ পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন মনোহরগঞ্জের ড. একে এম জাহাঙ্গীর ⁜ কুমিল্লায় যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ⁜ মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা ⁜ অপ্রতিম হত্যা: আসামিদের মধ্যে অনুশোচনার ছাপ নেই, বক্তব্য পাল্টাচ্ছেন তুহিনের মা ⁜ চৌদ্দগ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে, লক্ষাধিক মানুষের স্বস্তি ⁜ কুমিল্লায় ৬১ শ্রমিক ও পরিবারের মাঝে ৩৮ লাখ টাকার অনুদান ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. মোঃ শাহাদাৎ হোসেন ⁜ বজ্রপাত রোধে কুমিল্লায় ৫ হাজার তালবীজ রোপণ কর্মসূচি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jun 2025, 1:06 AM

...
ডাক্তার হয়ে বাবার স্বপ্ন পূরণ করেছি, এখন গ্রামের মানুষের চিকিৎসা সেবা দিতে চাই News Image

ফয়সল আহমেদ খান

‘আমার বাবা নিজে তেমন একটা লেখাপড়া করেননি। সেটা নিয়ে তাঁর আজীবন আক্ষেপ ছিল। তাই নিজের সন্তানের বেলা সে ভুল করতে চাননি। আমাকে ঠিক সময়ে প্রাইমারি স্কুলে ভর্তি করেছিলেন। আমাদের গ্রাম থেকে সেবার আমিই একমাত্র স্কুলে ভর্তি হয়েছিলাম। বলাবাহুল্য আমার প্রাইমারি স্কুল ও হাই স্কুলে আমার ক্লাসে আমাদের গ্রাম থেকে আমিই একমাত্র ছাত্র ছিলাম এবং সব ক্লাসেই আমি প্রথম স্থান অধিকার করতাম। ফলে গ্রামের আর আট-দশজনের মতো আমার শৈশব কাটেনি। নিজের অজান্তেই আমি এলাকায় ভালো ছাত্র হিসেবে বেশ পরিচিতি পেয়ে যাই। অনেকে বলে থাকে বাঙালিরা অনেক পরশ্রীকাতর। কিন্তু আমার বেলায় আমি সেটা দেখিনি, আমার এলাকাবাসী আর আমার প্রাইমারি ও হাই স্কুলের শিক্ষক-বৃন্দের কাছ থেকে আমি যে ভালোবাসা ও স্নেহ মমতা পেয়েছি তা অকৃত্রিম, অপরিসীম, কোনো কিছু দিয়ে তা পরিশোধ করা যায় না। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতাম ডাক্তার হব, যদি পারি এলাকার মানুষের ভালোবাসা ও স্নেহের ঋণ পরিশোধ করবো। ঐ স্বপ্ন ছিল বাবার দেখানো স্বপ্ন। স্বপ্ন পূরণ হয়েছে তবে কষ্ট হয়েছে অনেক। আল্লাহ আমার মনের আশা পূরণ করেছেন। সকল অনুপ্রেরণা দিয়েছেন আমার মা- বাবা, ভাই-বোন ও আমার চাচা মরহুম ছিদ্দিকুর রহমান। আমার বাবা আমার কাছে সব।’-

কথাগুলো বলছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাহেবনগর গ্রামের মরহুম আব্দুল খালেকের বড় ছেলে ডা. আব্দুর রাজ্জাক। তিনি রংপুর মেডিকেল কলেজ   থেকে ১৯৮৫ সালে  এমবিবিএস শেষ করেছেন। বর্তমানে নিজেদের গড়া বাঞ্ছারামপুর সদরে ঐতিহ্যবাহী সেবা ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডা.রাজ্জাক সহ তারা ৫ ভাই।তিনি সবার বড়। ২য় জন আবদুল করীম ব্যবসায়ী,৩য় জন ডিবিসি টিভিতে কর্মরত, ৪র্থ আবদুর রব বাঞ্ছারামপুর সেবা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও সবার ছোট ওয়াসিম একই ডায়াগনস্টিক সেন্টারের রেডিয়োলজির দায়িত্বে আছেন।

কথা বলে জানা গেছে, ডা. আবদুর রাজ্জাক বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৬ সালে প্রথম বিভাগে এসএসসি এবং ১৯৭৮ সালে রংপুর সরকারি কলেজ থেকে  এইচ এস সিতে প্রথম বিভাগে উত্তীর্ন হন।

ডাক্তার হয়ে তার প্রথম কর্মস্থল ছিলো বরিশালের বাবুগঞ্জ উপজেলা সরকারি  হেল্থ কমপ্লেক্সে। ১৯৯০ সালে সরকারি চাকুরী ছেড়ে সরকারি ভাবে ইরানে চলে যান।১৯৯৬ সালে ফিরে এসে ২ বছর থেকে আবার চলে যান সৌদি আরব।

সর্বমোট ২৬ বছর কাজ করেন রিয়াদে। প্রায় আট বছর কাজ করেন সরকারি আল্-ইয়ামামা হাসপাতালে রেসিডেন্ট পেডিয়েট্রিক সার্জন হিসেবে। তারপর প্রায় আঠারো বছর  তিনি  জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারি রেজিস্ট্রার হিসেবে অত্যাধুনিক হাসপাতাল, রিয়াদ কেয়ার হাসপাতালে কাজ করেন। 

ডা. আবদুর রাজ্জাক  বলেন, যখনই সুযোগ পাই বাড়িতে যাই তখনই গ্রামের অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেই। এবারও ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বহু অসহায় মানুষকে ফ্রি চিকিৎসা দিয়েছি। বলেছি আমার মা ও মৃত বাবার জন্য দোয়া করতে। এছাড়া আমার কিছু চাওয়ার নেই।

তিনি আরও বলেন, আমি ভালো চিকিৎসক হওয়ার আগে একজন ভালো মানুষ হতে চেয়েছিলাম।হতে পেরেছি কি-না জানি না । সব সময় চেষ্টা করবো অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে। আমি আমার এলাকায় মানুষের জন্য আজীবন ফ্রি সেবা দিতে চাই। 

ডা.আব্দুর রাজ্জাক বলেন, ঢাকা মেডিকেল কলেজ ভর্তির সুযোগ থাকা সত্ত্বেও বাবার অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আমার চাচা মরহুম ছিদ্দিকুর রহমানের কর্মস্থল রংপুরে চলে যাই। সেখানে রংপুর মেডিকেল কলেজে ভর্তি হই। আমার মরহুম আব্বা তার জমি বিক্রি করে  মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করেন।মেডিকেল কলেজে পড়ার সময় বেশ কয়েকবছর আমি আমার চাচার বাসায় ছিলাম। পরিবারের যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সকলের কাছে আমি চির ঋণী।

ডা. রাজ্জাকের মা জোহরা খাতুন বলেন, ছেলে যখন বাড়িতে আসে তখন এলাকার বিভিন্ন মানুষ চিকিৎসা নিতে আসে বাড়িতে। অনেকে টাকা দিতে চায় আমি তাদের বলি- আমার ছেলে ফ্রি চিকিৎসা দেয় টাকা নেয় না। অনেকে বলে রাজ্জাকের  দেয়া ওষুধ খেয়ে আমি সুস্থ হয়ে গেছি। তখন গর্বে আমার বুকটা ভরে যায়। আমার আল্লাহর কাছে আর কিছু চাওয়া নেই। আমার স্বপ্ন পূরণ করেছে রাজ্জাক।

স্থানীয় ছলিমাবাদ  ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মো.ওমর ফারুক বলেন, শুনেছি অনেক কষ্ট ও পরিশ্রম করে এখন ডাক্তার হয়েছে রাজ্জাক ভাই । ছুটিতে বাড়িতে আসলে এলাকার মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়। সবাই ডা. রাজ্জাককে ভালোবাসে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...

জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...

কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...

কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...

গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...

মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
➤ অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
➤ অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
➤ নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
➤ কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
➤ গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
➤ নিমসার উচ্চ বিদ্যালয়ে গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প
➤ ব্রাহ্মণপাড়ায় কাদাপানিতে ভারতীয় বিয়ার, গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি
➤ তিতাসে সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ কার্যক্রম সংগঠনের ৮জন আটক
➤ ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবি শিক্ষক ড. জান্নাতুল ফেরদৌস
➤ কুবিতে কর্মকর্তা-কর্মচারীদের ১২ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু
➤ শাহরাস্থিতে কৃষি জমির মাটি কাটায় অপরাধে ২ লাখ টাকা জরিমানা
➤ পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন মনোহরগঞ্জের ড. একে এম জাহাঙ্গীর
➤ কুমিল্লায় যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
➤ মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা
➤ অপ্রতিম হত্যা: আসামিদের মধ্যে অনুশোচনার ছাপ নেই, বক্তব্য পাল্টাচ্ছেন তুহিনের মা
➤ চৌদ্দগ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে, লক্ষাধিক মানুষের স্বস্তি
➤ কুমিল্লায় ৬১ শ্রমিক ও পরিবারের মাঝে ৩৮ লাখ টাকার অনুদান
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. মোঃ শাহাদাৎ হোসেন
➤ বজ্রপাত রোধে কুমিল্লায় ৫ হাজার তালবীজ রোপণ কর্মসূচি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir