প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jun 2025, 12:55 AM
লালমাইয়ে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক সেমিনার
কাজী ইয়াকুব আলী নিমেল
আবাসিক মাদরাসার কিশোরী শিক্ষার্থীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে ও তাৎক্ষণিক ফ্রি চিকিৎসা সেবা দিতে কুমিল্লার লালমাইয়ে সেমিনারের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। মঙ্গলবার (১৭ জুন) সকালে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুরস্থ আল ইসরা মাদরাসার (বালিকা শাখা) হল রুমে এই আয়োজন করা হয়।
বসুন্ধরা শুভসংঘ, লালমাই উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মুন্নার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা। সেমিনারে কিশোরী শিক্ষার্থীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন লালমাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: তানজিনা জেরিন।
সংগঠনটির লালমাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেলের সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন দৈনিক কালেরকন্ঠের লালমাই-সদর দক্ষিণ উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, আল ইসরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুজাহির, উপ-সহকারি মেডিক্যাল অফিসার ফৌজিয়া আফরিন, লালমাই রিপোর্টারস ইউনিটির সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার, আল ইসরা মাদরাসার হিফজ বিভাগের প্রধান হাফেজ ইসমাইল হোসেন শামীম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আল ইসরা বালিকা মাদরাসার শিক্ষার্থী মোসা: জান্নাত আরা।
সেমিনারে ৩ (তিন) শতাধিক কিশোরী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে অতিথিরা ৫০ জন কিশোরীর মাঝে স্বাস্থ্য বিষয়ক বিশেষ উপহার বিতরণ করেন। সেমিনার শেষে মেডিক্যাল অফিসার কয়েকজন কিশোরীকে প্রজনন স্বাস্থ্য বিষয়ে ফ্রি চিকিৎসা সেবা দেন।
আল ইসরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির বলেন, আমাদের মাদরাসার আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বাস্থ্য সেবা সেমিনারের আয়োজন করায় বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ। আমরা বিশ্বাস করি, আজকের সেমিনারের প্রধান অতিথির বক্তব্য ও মেডিক্যাল অফিসারের স্বাস্থ্য নির্দেশনা শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করবে।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, আজকের কিশোরী শিক্ষার্থীই প্রাপ্ত বয়স্ক হলে মা হবেন। তাই কিশোরী বয়সেই তাদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে হবে। চিকিৎসার আওতায় আনতে হবে। যেহেতু মাদরাসার মেয়েরা পর্দা করে, সেহেতু ঘরোয়া পরিবেশেই তাদের জন্য সেমিনারটির আয়োজন করা হয়েছে। নারী শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রম এই আয়োজন করায় বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাচ্ছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...