প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jun 2025, 1:15 AM
মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪১৫পিস ইয়াবা টেবলেট উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার মনোহরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ৪১৫পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার (১৬জুন) ভোররাতে মনোহরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
যৌথ বাহিনীর সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনি ভোর ৪টার দিকে ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া দিলীবাড়ির মৃত মোতালেব হোসেনের ছেলে বাবলু হোসেন (২৮)কে তার বাড়ি থেকে আটক করে। এসময় ঘরে তল্লাশি করে বাবলুর ফ্রিজের উপরে থাকা পলিথিন মোড়ানো ২৬৫ পিস ইয়াবা উদ্ধার করে। এর পূর্বে রাত ১টার দিকে মনোহরগঞ্জ ক্যাম্পের সেনা টহলদল উপজেলার হাসনাবাদ গ্রামের জমদ্দার বাড়ির মৃত আবু হানিফের ছেলে আবুল কালাম শিপনের নতুন বাড়িতে অভিযান চালায়, অভিযানের টের পেয়ে শিপন পালিয়ে যায়। এসময় শিপনের স্ত্রী নুরজাহান আক্তার (২৭)কে আটক করে মহিলা পুলিশ সদস্য প্রিয়াংকা বড়ুয়া তল্লাশি করলে নুরজাহান প্লাস্টিকের ওয়ারড্রব থেকে পলিথিনে মোড়ানো ১৫০ পিস ইয়াবা বের করে দিলে তাকে আটক করে যৌথবাহিনি। আটক দুজনকে মনোহরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত থেকে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ ছাড়াও আরো চিহ্নিত কয়েকজন ইয়াবাসেবী ও বিক্রতা এলাকায় দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে। তাদের গ্রেফতার করে এলাকাকে মাদকমুক্ত ও যুব সমাজের প্রতি অনুরোধ করেছেন সচেতন এলাকাবাসী।
এবিষয়ে মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল কুমার দে ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...