প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jun 2025, 1:17 AM
দেবিদ্বারে শহীদ ছাব্বিরের বাড়ির সড়ক সংস্কার করে দিলেন বিএনপি নেতা ব্যারিস্টার রিজভিউল আহসান মূন্সী
মোঃ ফখরুল ইসলাম সাগর
দেবিদ্বারে নিহত শহীদ ছাব্বির হোসেনের বাড়ির সামনের সড়ক সংস্কার করে দিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মূন্সী। সোমবার বিকেলে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পান্নারপুল থেকে বাখরাবাদ সড়কের দেবিদ্বার অংশের ইট দিয়ে সংস্কার করা হয়।
ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সী বলেন, কোম্পানীগঞ্জ-ঢাকা যাতায়তের অন্যতম সড়ক এটি। সড়কটি সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত ও খানাখন্দের কারেণ যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। আমাদের বিএনপি দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতা তারেক রহমানের নির্দেশে নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন সমস্যা সমাধান করে আসছি। তারই অংশ হিসেবে ‘পানুয়ারপুল-বাখরাবাদ’ সড়কের দেবিদ্বার অংশের শহীদ ছাব্বির হোসেনের বাড়ির সামনের সড়ক সংস্কার করে দিচ্ছি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি কুমিল্লা (উঃ) জেলার সাবেক সহ-সভাপতি শাহজাহান মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান, সহ-সভাপতি হারুন-অর-রশিদ ভূইয়া মাষ্টার, আবুল কালাম আজাদ, উপজেলা সেচ্ছাসেক দলের নেতা মো. নজরুল ইসলাম, যুবদল নেতা রবিউল আউয়াল সাইফুল, মো. কামাল হোসেন প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আ...
মহিউদ্দীন আকাশ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃ...
হাসিনাকে ফেরানোর অভিযোগে কুবির ১১ শিক্ষকের সম্পৃক্ততা, তদন্ত...
কুবি প্রতিনিধিসম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনাকে দেশে...
চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলী...
এমরান হোসেন বাপ্পিজুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীরনেতৃত্বাধ...
কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিব...
নিজস্ব প্রতিবেদক‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে কুমিল্লা জেলায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য...
কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন, ছেলে খালাস
মাহফুজ নান্টু কুমিল্লাটাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে কুমিল্লার লাকসামে সাইফুল ইসলাম সোহান নামে এক যু...
বুড়িচংয়ে জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, র্যালি ও আ...
কাজী খোরশেদ আলমজাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ে উপজেলা প্রশাসনের উদ্...