প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jun 2025, 1:14 AM
কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশী পিস্তল পাইপগান গুলিসহ যুবক গ্রেফতার
মাহফুজ নান্টু
কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাপাপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশী পিস্তল, পাইপগান গুলি ও বিস্ফোরকসহ মোঃ আবু ওবায়েদ ওরফে শিমুল নামে এক যুবককে আটক করা হয়। সোমবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। আটক শিমুল চাপাপুর এলাকার আবদুল ওহাবের ছেলে।
যৌথ বাহিনী জানায়, সীমান্তবর্তী সদর ও সদর দক্ষিণ উপজেলার ত্রাস একাধিক হত্যা মামলার আসামী সন্ত্রাসী রেজাউলের বিশস্ত সহযোগী শিমুল। তার কাছে অবৈধ অস্ত্র রয়েছে এমন সংবাদে সোমবার ভোরে তার বাড়িতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।
এ সময় বাড়ি তল্লাশী করে একটি ৭.৬৫ মিমি পিস্তল, দুটি পাইপগান, তিটি ককটেল, ৬ রাউন্ড শটগানের গুলি, এক রাউন্ড ৭.৬৫ মিমি গুলি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
যৌথ বাহিনী আরো জানায়, আটক শিমুল শীর্ষ সন্ত্রাসী রেজাউলের নির্দেশে সাবেক সংসদ সদস্য বাহারের জন্য অস্ত্র সরবরাহ করতো। ৫ আগস্টের পর রেজাউল ও শিমুল মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু লোক পরিচয়ে আবারো রাজনৈতিক সহিংসতা তৈরীর চেষ্টা করছিলো।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম জানান, আটক শিমুলের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...