প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Nov 2025, 11:47 AM
নব বধূর হাতের মেহেদী রং না মুছতেই বিধবা, নাজমুলেরঃ সড়ক কেড়ে নিল প্রাণ
মোঃ আক্তার হোসেন
টি-শার্ট কিনে বাড়ি ফেরা হলোনা প্রবাসী নাজমুল হাসান (২৭) এর। রোববার (২ নভেম্বর) বিকাল সাড়ে
৩টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার বেগমাবাদ এলাকায় লড়ির চাকায় পিষ্ট
হয়ে প্রাণ গেল তার। এ ঘটনায় হাতের মেহেদী রং না মুছতেই বিধবা হলো নাজমুলের স্ত্রী। ওই ঘটনায়
প্রায় ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকার ফলে সড়কের দু’পাশে প্রায় ৩ কিলোমিটার এলাকায় যানজট
সৃস্টি হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বেলা সাড়ে ৩ টায় কুমিল্লা ক্যান্টনম্যান্ট থেকে বাড়ি ফেরার পথে
বেগমাবাদ এলাকায় পেছন দিক থেকে একটি পিকাপভ্যান মোটরসাইকেলটিকে চাপ দিলে মোটর
সাইকেল থেকে ছিটকে পড়ে পাশের চলন্ত একটি লড়ির পেছনের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত মোটরসাইকেল চালক নাজমুল হাসান উপজেলার এলাহাবাদ গ্রামের ব্যবসায়ি নজরুল ইসলামের পুত্র।
নিহতের স্বজনরা জানান, নিহত নাজমুল হাসান মালোশিয়া প্রবাসী, প্রায় ৩ মাস পূর্বে দেশে
আসেন এবং দেড় মাস পূর্বে বিয়ে করেন। ১৫ দিন পর বিদেশ চলে যাওয়ার কথা ছিল। রোববার ময়নামতি
ক্যান্টনম্যান্ট বাজার থেকে একটি টি’ শার্ট কিনে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারায়,
নব বধূর হাতের মেহেদী রং না মুছতেই বিধবা হলো।
নিহতের বাবা নজরুল ইসলাম বুক চাপড়ে বলেন, ছেলেকে বিয়ে করিয়ে খুব আনন্দে ছিলাম, এ আনন্দটা
বেশীদিন রাখলনা আমার ছেলে।
মীরপুর হাইওয়ে পুলিশের ওসি মোঃ আক্তারুজ্জামান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
দূর্ঘটনায় কবলিত লড়ি ও মোটর সাইকেলটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বিকেল
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কারবালা স্বরনে শাহপুর দরবারের উদ্যোগে মিছিল ও দোয়া...
নিজস্ব প্রতিবেদক।।পবিত্র শোহাদায়ে কারবালা স্মরনে আলহাজ্ব শেখ শাহজাদা সৈয়দ গোলাম মুহাম্মদ আবদুল কাদের...
গ্যালারিতে শাকিরার সঙ্গে কে এই ছেলে?
যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ফুটবল ম্যাচ চলাকালে গ্যালারিতে পপ ত...
হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘টেলিফোন হটলাইন’ স্থ...
এফএনএস বিদেশ: হরমুজ : যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি টেলিফোনর হটলাইন নেটওয়ার্ক স্থাপনে সম্মতি দিয়েছে ইরান...
২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে
লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা জালের দেখা পেলে তো আর মন ভরবে না আর্লিং হালান্ডের। মনের খোরাক মেটানোর...
নগরীর ড্রেনে পড়ে শিশুর মৃতু্যর ঘটনায় পরিবারের পাশে কুসিক প...
মাহফুজ নান্টুকুমিল্লা নগরীর ছোটরায় ভাঙা ড্রেনের স্ল্যাবে পড়ে পানিতে ডুবে নিহত ৮ বছর বয়সী মাহফুজা আক্...
খোলা ড্রেন কেড়ে নিল শিশু মাহফুজা আক্তার স্মৃতিকে
মাহফুজ নান্টু, কুমিল্লা।সাত মাস ধরে সন্তান হারানোর শোক বয়ে বেড়াচ্ছিলেন অটোরিকশাচালক বিল্লাল হোসেন ও...