...
শিরোনাম
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা ⁜ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং ⁜ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার ⁜ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার ⁜ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ ⁜ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক ⁜ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ ⁜ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ⁜ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ⁜ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ⁜ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল ⁜ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার ⁜ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন ⁜ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই ⁜ কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ ⁜ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান, ৬ জন কারাগারে। ⁜ কুমিল্লা জেলা পরিষদের নবনির্মিত অফিস কাম-রেস্ট হাউস ভবনের উদ্বোধন ⁜ নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় নানা আয়োজন ⁜ ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Nov 2025, 11:49 AM

...
কুমিল্লা সদর দক্ষিণে আশ্রয়ন প্রকল্পগুলোতে রমরমা মাদকের বানিজ্য News Image

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ

কুমিল্লায় আশ্রয়ন প্রকল্পের ঘরগুলোতে রমরমা মাদকের আড্ডা এবং অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে। ভূমিহীন ও গৃহহীনদের জন্য দেয়া আশ্রয়ণের ঘরে অধিকাংশ উপকারভোগীরা না থাকায় মাদক সেবীসহ অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসাবে ব্যবহৃত হচ্ছে। যথাযথ ভাবে যাচাই-বাছাই না করে উপকার ভোগীদের তালিকা প্রণয়ন করে ঘর গুলো বরাদ্দ দেওয়ায় অধিকাংশ পরিবার বর্তমানে আশ্রয়নের ঘরগুলোতে থাকছে না। এই সুযোগে ফাঁকা ঘর গুলোতে মাদকসেবীসহ নানা অপরাধের সাথে জড়িত ব্যক্তিরা তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। অনেকে আবার বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিদের নিকট থেকে চুক্তিভিত্তিক ভাড়া নিয়ে বিভিন্ন অপকর্ম চালাচ্ছে। প্রশাসনের তৎপরতা না থাকায় দিনের পর দিন বেড়েই চলছে তাদের এই অবৈধ কর্মকান্ড।  কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মজলিশপুর, নির্ভয়পুর, জয়নগর, যাত্রাপুর, গোপালনগর, শুভনগর, জয়মঙ্গলপুর, কুড়িয়াপাড়াসহ বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীসহ স্থানীয়রা এসব তথ্য জানান। দোষীদের বিরুদ্ধে আইনানুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
 

 কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের মজলিশপুর গ্রামের বাসিন্দা মাহমুদুল হাসান সাব্বির
জানান, মজলিশপুর প্রকল্পে মোট ৪০টি ঘর আছে। এদের মধ্যে বরাদ্দপ্রাপ্ত ১৫/২০ জন বসবাস করেন। বাকীদের অনেকে এখানে থাকেন না এবং অনেকে ঘর ভাড়া দিয়েছেন। ঘরগুলো বরাদ্দ বুজিয়ে দেওয়ার পর প্রশাসনের কেউ খোজখবর নেন না। যার কারণে ঘরগুলোতে বহিরাগত মাদকসেবী, জুয়াড়ী নিয়মিত আসা যাওয়া করে। প্রায় প্রতিদিন জুয়া, মাদকসেবনের আসর বসে। মাদকের সাথে জড়িতদের কেউ কিছু বললে হুমকী ধমকী দিচ্ছে, এ জন্য ভয়ে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। মাদকসেবীর আড্ডাসহ বিভিন্ন অপকর্ম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াও দাবি জানান তিনি ।

পশ্চিম জোড়কানন ইউপি সদস্য শাহাজান জানান, সন্ধ্যা নামলেই আশ্রয়ণ এলাকায় বহিরাগত নারী-পুরুষের আনাগোনা বেড়ে যায়। আশ্রয়ণের কয়েকজন বাসিন্দার যোগসাজসে বাহির থেকে মাদক কারবারি, সন্ত্রাসী, খারাপ নারীরা আসা যাওয়া শুরু করে। এ আশ্রয়ণের প্রকল্পে প্রকৃত বরাদ্দ প্রাপ্ত কয়েকটি পরিবার ছাড়া বাকী সব বাহিরের লোক বসবাস করেন। রাত যতো গভীর হয় আশ্রয়নের খালি ঘরে বাহির থেকে মাদকসেবীরা এসে আড্ডা জমায়।


 কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমিন জানান, আমার ইউনিয়নে জয়নগর গ্রামে ১৬৭ জন এবং নির্ভয়পুর গ্রামে ৪০ জনকে সরকারি ঘর দেয়া হয়েছে। এদের অধিকাংশ মাদকসহ নানা অপকর্মে জড়িত। আশ্রয়ন প্রকল্পগুলো বর্তমানে অপরাধী অভয়ারণ্যে পরিণত হয়েছে। তারা কোন প্রকার বিচার মানে না। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে।


সুয়াগঞ্জ টি এ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল চৌধুরী জানান,
 সরকারের আশ্রয়ণ প্রকল্প নেওয়ার লক্ষ্য ও উদ্দেশ্য ভালো থাকলেও সুদূর প্রসারি পরিকল্পনার অভাবে তা ভেস্তে যেতে বসেছে। এই প্রকল্প গুলোতে গরিব মানুষ গুলিকে বসবাসের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তাদেরকে তদারকির আওতায় আনা হয়নি। তাই এই সুযোগে অনেকে চুরি, ডাকাতিসহ নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে। প্রকল্প এলাকার স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের তৎপরতা বৃদ্ধি করতে পারলে অপরাধ কমিয়ে আনা সম্ভব হবে। দ্রুত ব্যবস্থা নেয়া না হলে এলাকার যুবসমাজের পাশাপাশি স্কুল-কলেজ পড়ুয়া ছেলেমেয়েদের উপরও এর প্রভাব পড়বে।


কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম জানান, মাদক বন্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। আশ্রয়ন প্রকল্প গুলোতে শীঘ্রই অভিযান পরিচালনা করে মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।


কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় জানান, মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। 




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ভারতকে উড়িয়ে  সেমিফাইনালে আর্জেন্টিনা
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...

৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং

বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...

প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার

প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...

কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...

বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...

উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
➤ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
➤ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
➤ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
➤ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ
➤ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক
➤ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ
➤ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
➤ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
➤ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
➤ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল
➤ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার
➤ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন
➤ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই
➤ কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ
➤ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান, ৬ জন কারাগারে।
➤ কুমিল্লা জেলা পরিষদের নবনির্মিত অফিস কাম-রেস্ট হাউস ভবনের উদ্বোধন
➤ নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় নানা আয়োজন
➤ ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই মাদ্রাসা শিক্ষকই বাবা’
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir