প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 28 Oct 2025, 9:05 AM
কুমিল্লা উত্তর জেলা যুবদলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোঃ আক্তার হোসেন
বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা যুবদলের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা ও মটরসাইকেল শোভাযাত্রার মধ্যদিয়ে দিনটি পালিত হয়। সোমবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বারের বাগুর বাস ষ্ট্রেশন সংলগ্ন এলাকায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেবিদ্বার উপজেলা যুবদলের সাবেক সভপতি আবদুর রহমানের সঞ্চালনায় ও কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি প্রার্থী তৌহিদুর রহমান বাবুর সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রেজবিউল আহসান মুন্সি, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মহিউদ্দিন, দেবিদ্বার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত) মোঃ নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবদল নেতা মোঃ আরিফুল ইসলাম, মোঃ ইব্রাহিম খলিল, উপজেলা যুবদল নেতা সালাউদ্দিন রুহুল, জাকির হোসেন, জামাল হোসেন, আবুল কালাম আজাদ, শাহিন কবির ও জাকির বাদল প্রমুখ।
অপরদিকে কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি সাহাবুদ্দিন ভূইয়া ও দেবিদ্বার উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রকিবুল হাসান রাকিবের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসামগ্রী প্রদান ও সাং...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিনজন ও এজাহারন...
ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার হওয়া এক যুব...
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্...
মোঃ আবদুল আলীম খানব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে এক সোহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হ...
মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্...
আবুল কালাম আজাদ,কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজ...
কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম...
মো. আনোয়ারুল ইসলামজাইকার অর্থায়নে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় চলমান আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সি...