প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Oct 2025, 9:04 AM
কুমেক হাসপাতালে দালালের দৌরাত্ম জেলা প্রশাসন ও যৌথ বাহিনীর অভিযানে ১১ দালাল আটক
মাহফুজ নান্টু
দীর্ঘ দিন ধরে দালালের দৌরাত্মে অসহায় ছিলো রোগী ও তাদের স্বজনরা। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। সোমবার কুমিল্লা জেলা প্রশাসন ও র্যাবের যৌথ অভিযানে ১১ দালালকে গ্রেফতার করা হয়। পরে অপরাধ অনুযায়ী আটক প্রত্যেকে ১০ থেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সোমবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গিয়ে দেখা যায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ কোরাইশি দৃপ্তের নেতৃত্বে অভিযান চলছিলো। এ সময় আইনশৃংখলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অনেক দালাল পালিয়ে যায়। তবে হাসপাতালের প্রাঙ্গনের র্যাবের অভিযানে আটক হয় ১৪ জন। পরে যাচাই বাছাই করে ১১ দালালকে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন মোঃ সোহেল (৩০), মাহবুবুর রহমান (২৮), মোঃজাকির (৪৩), মোঃ তাজুল ইসলাম, মাহমুদ (৪০) মোঃ নাছের (৩৬), মোঃ ইমন (২১), মোঃ আলাদিন, মোঃ অপু (৩৪) ও আব্দুল আজিজ।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন কুমিল্লা র্যাব ১১ এর কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। তিনি জানান, এই মেডিকেল কলেজ হাসপাতালে দালাল কার্যক্রম যে পর্যায়ে পৌঁছেছে তা ভয়ানক। এখানে ওয়ার্ডবয় থেকে শুরু করে অ্যাম্বুলেন্স চালক পর্যন্ত সবাই দালালি কার্যক্রমে জড়িত। তাদের হাতে প্রতিদিন অসংখ্য রোগী ও তার স্বজন চিকিৎসা নিতে এসে প্রতারিত হচ্ছেন। মেডিকেল কলেজের দালাল শূন্যের কোটায় আনা এবং শৃঙ্খলা ফেরাতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান শেষে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নওরোজ কোরাইশি দৃপ্ত জানান, জেলা প্রশাসন ও র্যাবের যৌথ অভিযানে মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরে রোগীদের বিভিন্নভাবে হয়রানির অভিযোগে প্রথমে ১৪ জনকে আটক করা। পরে যাচাই-বাছাই করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জড়িত ১১ জনকে ২০ দিন করে বিশ্রাম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির
নিজের স্বপ্নের স্টুডিওতে তাণ্ডব ও ব্যাপক ভাঙচুরের শিকার হয়েও দমে যাননি দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েট...
ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি : ফ্লোরেন্স পিউ
ফিলিস্তিন ইস্যুতে প্রকাশ্যে কথা বলা থেকে তাকে বিরত থাকতে দলের পক্ষ থেকে কখনো পরামর্শ দেওয়া হয়নি বলে...
অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভি...
১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট
আগামী শনিবার থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টো...
হাসান-খালেদের হাত ধরে প্রথম বিভাগে ফিরল কেন্ট
প্রথমে হাসান মাহমুদ, এরপর তার পথ ধরে কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবে গিয়ে পেস আগুন ঝরিয়েছেন খালেদ আহমেদ...
ইসরায়েল ম্যাচ বয়কট করলো আইরিশ গোলরক্ষক
ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালানোর দায়ে অভিযুক্ত ইসরায়েলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছিল আয়ারল্যান্...